প্রথম প্রান্তিকে রবির মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫০ শতাংশ।

সোমবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৮ টাকা। এক্ষেত্রে আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১২ টাকা বা ১৫০ শতাংশ।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্ল (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিলো ১.৮৩ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯৬ টাকা।




রবির ফ্লোরপ্রাইস উঠছে আগামীকাল

এবার ফ্লোরপ্রাইজ থেকে মুক্ত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক তালিকাভুক্ত এ কোম্পানিটির শেয়ারদরে আর ফ্লোর প্রাইজ বা সর্বনিম্ন মূল্যস্তর থাকছে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে রবি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার (১৮ মার্চ) কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ)। এদিন থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

পুঁজিবাজারের লেনদেনে গতি ফিরে আসায় ফ্লোর প্রাইস বহাল থাকা কোম্পানির সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত ৬ ফেব্রুয়ারি বিএসইসির নির্দেশনায় ফ্লোর প্রাইসে থাকা সর্বশেষ তিন কোম্পানি- বিএটিবি, গ্রামীণফোন ও রবি আজিয়াটার শেয়ারের উপর থেকেও ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। তবে কোম্পানি তিনটির নিজ নিজ রেকর্ড তারিখের পরবর্তী কার্যদিবস থেকে তা কার্যকর হবে বলে জানানো হয় নির্দেশনায়।

পুঁজিবাজারের দরপতন ঠেকাতে ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।




রবির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ জানিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ওই বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

গত বছর কোম্পানিটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সংশ্লিষ্ট বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৫ পয়সা। সর্বশেষ হিসাববছরের (২০২৩) প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা।




বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ পরিবারের পাশে রবি

এ বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে ১ হাজার ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসহায়তার প্যাকেট বিতরণ করা হয়।

বান্দরবান স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত শনিবার (২ সেপ্টেম্বর) জেলা সদরের চারটি স্থান থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। স্থানগুলো হলো জেলা পরিষদ রেস্ট হাউস, শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এবং উজানী পাড়া প্রতুল ডাক্তারের বাড়ির উঠান। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় শুকনা খাবারের পাশাপাশি ওরস্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।

মহতী এ কার্যক্রমে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, রবি আজিয়াটা লিমিটেডের ইস্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. আশরাফুল কবির, চট্টগ্রাম আউটারের রিজিওনাল ম্যানেজার মো. সিরাজুল হক, বান্দরবান সেলস ম্যানেজার আইনুল মারজান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রবি আজিয়াটা লিমিটেডের ইস্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. আশরাফুল কবির বলেন, ‘আমাদের এই উদ্যোগ প্রতিকূল সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের কষ্ট লাঘবে কিছুটা হলেও যদি সহায়তা করে, তাহলেই সার্থকতা পাবে। রবি দৃঢ়ভাবে করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বে বিশ্বাস করে। ভবিষ্যতেও আমরা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।’




নতুন সহযোগী কোম্পানি গঠন করবে রবি

নতুন একটি সহযোগী কোম্পানি গঠন করবে পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক মোবাইলফোন কোম্পানি রবি আজিয়াটা। কোম্পানির নাম ‘আর ভেঞ্চার পিএলসি’। কোম্পানিটি রবির সম্পূর্ণ মালিকানাধীন।

রোববার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির রেজিস্ট্রেড অফিস বাংলাদেশে অবস্থিত হবে। সহযোগী কোম্পানিটির কাজ হবে ডিজিটাল সেবা দেওয়া। যেমন-ওটিটি সার্ভিস, টিকিটিং সার্ভিস এবং মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস।

প্রসঙ্গত, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা।