জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৭ প্রতিষ্ঠান

বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য ৭৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি প্রমুখ।

৭৬ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি পদক ও একটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।

জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩০ খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করেছে। এছাড়া জাহাজ ক্যাটাগরিতে কোনো আবেদন না পাওয়া ও ফুল-ফলিয়েজ ক্যাটাগরিতে একমাত্র আবেদন করা প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হওয়ায়- এই দুই ক্যাটাগরিতে কোনো পদক দেওয়া হয়নি।

প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে। এছাড়া সব খাতের মধ্যে থেকে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে।

যারা পেল ট্রফি
গত ফেব্রুয়ারিতে এ ট্রফির জন্য গেজেট প্রকাশ করা হয়। যেখানে মনোনীত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা ওই গেজেটে বলা হয়, দেশের সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি (স্বর্ণ) পেয়েছে রিফাত গার্মেন্টস।

এছাড়া স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এ তিন ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো তৈরি পোশাক খাতে (ওভেন) উইন্ডি অ্যাপারেলস স্বর্ণ, অ্যাপারেল গ্যালারি রৌপ্য এবং চিটাগাং এশিয়ান অ্যাপারেলস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে। তৈরি পোশাক খাতে (নিটওয়্যার) লিবার্টি নিটওয়্যার স্বর্ণ, ডিভাইন ইন্টিমেটস রৌপ্য, ফ্লামিংগো ফ্যাশনসকে ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

সব ধরনের সুতা খাতে বাদশা টেক্সটাইলস স্বর্ণ, স্কয়ার টেক্সটাইলস রৌপ্য এবং কামাল ইয়ার্ন ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। টেক্সটাইল ফেব্রিকস খাতে নাইস ডেনিম মিলস স্বর্ণ, হা-মীম ডেনিম রৌপ্য এবং ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস স্বর্ণ, মমটেক্স এক্সপো রৌপ্য এবং এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ) ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। টেরিটাওয়েল খাতে নোমান টেরিটাওয়েল মিলস স্বর্ণ এবং এসিএস টাওয়েল রৌপ্য ট্রফি পেয়েছে। হিমায়িত খাদ্য খাতে ছবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ স্বর্ণ, প্রিয়াম ফিশ এক্সপোর্ট রৌপ্য এবং এমইউসি ফুডস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। কাঁচা পাট খাতে পপুলার জুট এক্সচেঞ্জ স্বর্ণ, তাসফিয়া জুট ট্রেডিং রৌপ্য এবং ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সকে ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

পাটজাত দ্রব্য খাতে জনতা জুট মিলস স্বর্ণ এবং আকিজ জুট মিলস রৌপ্য ট্রফি; চামড়াজাত পণ্য খাতে পিকার্ড বাংলাদেশ স্বর্ণ এবং এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ রৌপ্য ট্রফি; ফুটওয়্যার খাতে বে-ফুটওয়্যার স্বর্ণ, এডিসন ফুটওয়্যার রৌপ্য এবং এফবি ফুটওয়্যার ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। কৃষিজ পণ্য খাতে (তামাক ব্যতীত) ইনডিগো করপোরেশন স্বর্ণ, মনসুর জেনারেল ট্রেডিং কোং রৌপ্য এবং সিএসএস ইন্টারন্যাশনালকে ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

অ্যাগ্রোপ্রসেসিং পণ্য খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) হবিগঞ্জ অ্যাগ্রো স্বর্ণ, প্রাণ অ্যাগ্রো রৌপ্য এবং প্রাণ ফুডস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। হস্তশিল্পজাত পণ্য খাতে কারুপণ্য রংপুর স্বর্ণ, বিডি ক্রিয়েশন রৌপ্য এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টসকে বিডি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

মেলামাইন খাতে ডিউরেবল প্লাস্টিক স্বর্ণ ট্রফি; প্লাস্টিক পণ্য খাতে অলপ্লাস্ট বাংলাদেশ স্বর্ণ, আকিজ বায়াক্স ফিল্মস রৌপ্য এবং বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। সিরামিক সামগ্রী খাতে শাইনপুকুর সিরামিকস স্বর্ণ, আর্টিসান সিরামিকস রৌপ্য এবং প্রতীক সিরামিকসকে ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

লাইট ইঞ্জিনিয়ারিং খাতে এমঅ্যান্ডইউ সাইকেলস স্বর্ণ, মেঘনা বাংলাদেশ রৌপ্য এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি স্বর্ণ এবং বিআরবি কেবলকে ইন্ডাস্ট্রিজ রৌপ্য ট্রফি পেয়েছে।

অন্যান্য শিল্পজাত পণ্য খাতে মেরিন সেফটি সিস্টেম স্বর্ণ, এশিয়া মেটাল মেরিন সার্ভিস রৌপ্য এবং তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স ব্রোঞ্জ ট্রফি; ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্বর্ণ, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রৌপ্য এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

কম্পিউটার সফটওয়্যার খাতে সার্ভিস ইঞ্জিন স্বর্ণ এবং গোল্ডেন হারভেস্ট ইনফোটেক রৌপ্য ট্রফি; ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন (সি ক্যাটেগরি) তৈরি পোশাক শিল্প খাতে (নিট ও ওভেন) ইউনিভারসেল জিন্স স্বর্ণ, প্যাসিফিক জিন্স রৌপ্য এবং শাশা ডেনিমস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

প্যাকেজিং ও অ্যাকসেরিজ পণ্য খাতে স্বর্ণ, মনট্রিমস রৌপ্য এবং ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিংকে ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

অন্যান্য প্রাথমিক পণ্য খাতে হেয়ার স্টাইল ফ্যাক্টরি স্বর্ণ ট্রফি, রায় ট্রেড ইন্টারন্যাশনাল রৌপ্য ও ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। অন্যান্য সেবা খাতে এক্সপো ফ্রেইট স্বর্ণ ট্রফি এবং মীর টেলিকম রৌপ্য ট্রফি পেয়েছে।

জাতীয় রপ্তানি ট্রফি পেল প্রাণ-আরএফএল গ্রুপের ৭ প্রতিষ্ঠান
জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সাত প্রতিষ্ঠান। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের এমডি রথীন্দ্র নাথ পালসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর হাত থেকে এসব ট্রফি গ্রহণ করেন।

অ্যাগ্রোপ্রসেসিং (তামাকজাত পণ্য ব্যাতীত) ক্যাটাগরিতে প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠান সবগুলো পুরস্কার অর্জন করেছে। এই ক্যাটাগরিতে স্বর্ণ পেয়েছে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, রোপ্য পেয়েছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড ও ব্রোঞ্জ পেয়েছে প্রাণ ফুডস লিমিটেড।

মেলামাইন ক্যাটাগরিতে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড পেয়েছে স্বর্ণ। আর প্লাস্টিক ক্যাটাগরিতে অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড স্বর্ণ ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। এছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।




জাতীয় রপ্তানি ট্রফি প্রদান আগামীকাল

বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের পরিশ্রম ও তাদের কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ সম্মাননা প্রদান করতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এই স্বীকৃতি প্রদান করা হবে আগামীকাল রোববার।

শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ট্রফি প্রদান করবেন।

আসসানুল ইসলাম টুটু বলেন, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২টি খাতের রপ্তানিকারকদের মধ্য হতে ২০২১-২০২২ অর্থবছরের রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়ন করে ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়ে থাকে। এছাড়া সব খাতের মধ্যে হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ শিরোনামে ১টি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি দেশের কৃতি ব্যবসায়ীরা সরকারি পর্যায়ের এ স্বীকৃতির মাধ্যমে আরও উজ্জীবিত হবেন এবং অধিক পণ্য ও সেবা রপ্তানিতে নিজেদেরকে নিয়োজিত করবেন। রপ্তানি বহুমুখীকরণের জন্য উচ্চমূল্যের পণ্য উৎপাদন, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, বহুমুখী পণ্যের উদ্ভাবন ও অব্যবহৃত বাজাররে বাজারজাতকরণ এখন সময়ের দাবি। এক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো নতুন নতুন প্রযুক্তি গ্রহণ, নতুন বাজার অন্বেষণ ও বাজার গবেষণা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ ও পরিবর্তনশীল বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য সামগ্রীর বিপণন, আন্তর্জাতিক বাজারের চাহিদানুযায়ী পণ্যের গুণগত মানোন্নয়ন, নতুন নতুন পণ্য উদ্ভাবন, পণ্য ও বাজার বহুমুখীকরণ, আমদানিকারকদের নিকট সময়মতো পণ্য উপস্থাপন, বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ়করণ এবং সর্বোপরি বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকগণের অক্লান্ত পরিশ্রম ও তাদের পারফর্মেন্সের স্বীকৃতি হচ্ছে জাতীয় রপ্তানি ট্রফি।

আগামীকালের ট্রফি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন— বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে ট্রফি বিজয়ীদের মধ্য হতে ২ জনের (১ জন নারী ও ১ জন পুরুষ) ট্রফি লাভের অনুভূতি ব্যক্ত করার সুযোগ থাকছে।




রপ্তানি ট্রফি পাচ্ছে ৭৭ প্রতিষ্ঠান

রপ্তানি বাণিজ্যে অনন্য অবদান রাখায় ৭৭ প্রতিষ্ঠান পাচ্ছে রপ্তানি ট্রফি। তাদেরকে দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক।

প্রতিষ্ঠানগুলোকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ট্রফি প্রদান করবে। যার মধ্যে রপ্তানির মাধ্যমে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসাবে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেডকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। আর অন্যান্যদের খাত ভিত্তিক রপ্তানি ট্রফি দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান সই করে প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১১ ফেব্রুয়ারি গেজেটটি ইস্যু করা হয়েছে।

স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এ তিন ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো-

তৈরি পোশাক খাতে (ওভেন) উইন্ডি অ্যাপারেলস স্বর্ণ, অ্যাপারেল গ্যালারি রৌপ্য এবং চিটাগাং এশিয়ান অ্যাপারেলস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

তৈরি পোশাক খাতে (নিটওয়্যার) লিবার্টি নিটওয়্যার স্বর্ণ, ডিভাইন ইন্টিমেটস রৌপ্য, ফ্লামিংগো ফ্যাশনস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

সব ধরনের সুতা খাতে বাদশা টেক্সটাইলস স্বর্ণ, স্কয়ার টেক্সটাইলস রৌপ্য এবং কামাল ইয়ার্ন ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

টেক্সটাইল ফেব্রিকস খাতে নাইস ডেনিম মিলস স্বর্ণ, হা-মীম ডেনিম রৌপ্য এবং ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

পণ্য খাত হোম ও স্পেশালাইজড টেক্সটাইল- এই খাতে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস স্বর্ণ, মমটেক্স এক্সপো রৌপ্য এবং এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ) ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

টেরিটাওয়েল খাতে নোমান টেরিটাওয়েল মিলস স্বর্ণ এবং এসিএস টাওয়েল রৌপ্য ট্রফি পাচ্ছে।

হিমায়িত খাদ্য খাতে ছবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ স্বর্ণ, প্রিয়াম ফিশ এক্সপোর্ট রৌপ্য এবং এমইউসি ফুডস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

কাঁচা পাট খাতে পপুলার জুট এক্সচেঞ্জ স্বর্ণ, তাসফিয়া জুট ট্রেডিং রৌপ্য এবং ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

পাটজাত দ্রব্য খাতে জনতা জুট মিলস স্বর্ণ এবং আকিজ জুট মিলস রৌপ্য ট্রফি পাচ্ছে। চামড়াজাত পণ্য খাতে পিকার্ড বাংলাদেশ স্বর্ণ এবং এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ রৌপ্য ট্রফি পাচ্ছে।

আর ফুটওয়্যার খাতে বে-ফুটওয়্যার স্বর্ণ, এডিসন ফুটওয়্যার রৌপ্য এবং এফবি ফুটওয়্যার ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

কৃষিজ পণ্য খাতে (তামাক ব্যতীত) ইনডিগো করপোরেশন স্বর্ণ, মনসুর জেনারেল ট্রেডিং কোং রৌপ্য এবং সিএসএস ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

অ্যাগ্রো প্রসেসিং পণ্য খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) হবিগঞ্জ অ্যাগ্রো স্বর্ণ, প্রাণ অ্যাগ্রো রৌপ্য এবং প্রাণ ফুডস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

অন্যদিকে হস্তশিল্পজাত পণ্য খাতে কারুপণ্য রংপুর স্বর্ণ, বিডি ক্রিয়েশন রৌপ্য এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

মেলামাইন খাতে ডিউরেবল প্লাস্টিক স্বর্ণ ট্রফি পাচ্ছে। এই খাতে রৌপ্য ও ব্রোঞ্জ দেওয়া হয়নি।

প্লাস্টিক পণ্য খাতে অলপ্লাস্ট বাংলাদেশ স্বর্ণ, আকিজ বায়াক্স ফিল্মস রৌপ্য এবং বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

সিরামিক সামগ্রী খাতে শাইনপুকুর সিরামিকস স্বর্ণ, আর্টিসান সিরামিকস রৌপ্য এবং প্রতীক সিরামিকস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

লাইট ইঞ্জিনিয়ারিং খাতে এমঅ্যান্ডইউ সাইকেলস স্বর্ণ, মেঘনা বাংলাদেশ রৌপ্য এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি স্বর্ণ এবং বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ রৌপ্য ট্রফি পাচ্ছে।

অন্যান্য শিল্পজাত পণ্য খাতে মেরিন সেফটি সিস্টেম স্বর্ণ, এশিয়া মেটাল মেরিন সার্ভিস রৌপ্য এবং তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্বর্ণ, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রৌপ্য এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

কম্পিউটার সফটওয়্যার খাতে সার্ভিস ইঞ্জিন স্বর্ণ এবং গোল্ডেন হারভেস্ট ইনফোটেক রৌপ্য ট্রফি পাচ্ছে।

ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন (সি ক্যাটেগরি) তৈরি পোশাক শিল্প খাতে (নিট ও ওভেন) ইউনিভারসেল জিন্স স্বর্ণ, প্যাসিফিক জিন্স রৌপ্য এবং শাশা ডেনিমস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ পণ্য খাতে স্বর্ণ, মনট্রিমস রৌপ্য এবং ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।

অন্যান্য প্রাথমিক পণ্য খাতে হেয়ার স্টাইল ফ্যাক্টরি স্বর্ণ ট্রফি, রায় ট্রেড ইন্টারন্যাশনাল রৌপ্য ও ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। অন্যান্য সেবা খাতে এক্সপো ফ্রেইট স্বর্ণ ট্রফি এবং মীর টেলিকম রৌপ্য ট্রফি পাচ্ছে।

এছাড়া নারী উদ্যোক্তা বা রপ্তানিকারকদের জন্য সংরক্ষিত খাতে পাইওনিয়ার নিটওয়্যার্স (বিডি) স্বর্ণ ট্রফি, বিকন নিটওয়্যার রৌপ্য ট্রফি এবং ইব্রাহিম নিট গার্মেন্টস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে।




রপ্তানি ট্রফি বিতরণ আজ

জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০ বিতরণ করা হবে রোববার (১৬ এপ্রিল)। এ উপলক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) ওইদিন বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

ইপিবি সূত্র জানায়, চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সেল জিনস লিমিটেড এবার সেরা রপ্তানিকারক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে। রপ্তানিতে অবদান রাখায় ইউনিভার্সেল জিনসসহ ৭০টি কোম্পানি বিভিন্ন শ্রেণিতে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত হয়েছে। সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
নির্বাচিত প্রতিষ্ঠানের নাম গতবছরের ২৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে প্রকাশ করে। এখন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে রোববার ট্রফি তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা অতিমারির কারণে বৈশ্বিক পর্যায়ে পণ্যের চাহিদা কমে যাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয় কিছুটা কমে যায়। ওই বছর রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার।