ম্যাকসন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং মিলস পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মার্চ দুপুর ২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




আগামীকাল দুই কোম্পানির এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুটি হচ্ছে ইস্টার্ন কেবলস ও ম্যাকসন স্পিনিং।

ইস্টার্ন কেবলসের এজিএম আগামীকাল সকাল ১১ টায় এবং ম্যাকসন স্পিনিং এর সভা সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন কেবলস ৩০ জুন ২০২৩সমাপ্ত বছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ম্যাকসন স্পিনিং সমাপ্ত বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।