দর কমার শী‌র্ষে মে‌ট্রো স্পি‌নিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ২৩ দশমিক ১৬ শতাংশ কমেছে। এতে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় প্রথম স্থানে রয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ৬৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। গত ২৫ জুন ডিএসইতে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর ছিল ৩৯ টাকা ১০ পয়সা। এরপর গত ২ আগস্ট এ দর বেড়ে দাঁড়ায় ৪৪ টাকা ৭০ পয়সায়। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। মেট্রো স্পিনিংয়ের কারখানায় উৎপাদন কার্যক্রম এক বছর বন্ধ থাকবে বলে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি।




ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ৩১ লাখ ২০ হাজার ৬৮৭টি শেয়ার ২১ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটি ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ৯৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং মেট্রো স্পিনিং লিমিটেড ১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আরডি ফুড, ম্যারিকো বাংলাদেশ, আল-হাজ্ব টেক্সটাইল, রেনেটা লিমিটেড, সোনালী পেপার, গ্রামীণফোন এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।