দুই প্রান্তিকে মেঘনা লাইফের ফান্ড কমেছে

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও দ্বিতীয় প্রান্তিকের ( এপ্রিল-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।

রোববার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ৯০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৮১৬ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৯৮ কোটি ৩৮ লাখ টাকা কমেছে।

এছাড়া, চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ৫১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৭৫৬ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৬২ কোটি ৫৪ লাখ টাকা কমেছে।




মেঘনা লাইফের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।