পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ৬ বীমা কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ বীমা কোম্পানি তাদের পরবর্তী পর্ষদ সভার সময়সূচি জানিয়েছে। এসব সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একটি কোম্পানির পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিগুলো হচ্ছে-রিলায়েন্স ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স. ইস্টার্ন ইন্স্যুরেন্স ও সিকদার ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৪ মে, বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৩ মে, বেলা ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

মেঘনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১২ মে, বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৪ মে, বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১২ মে, বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৩ মে, বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই দিন বেলা ৪টায় সিকদার ইন্স্যুরেন্সের আরেকটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।




ডিএসইতে দাম কমার শীর্ষে দেশবন্ধু পলিমার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩২.২০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৬.৬০ টাকা বা ২০.৫০ শতাংশ কমেছে। এর ফলে দেশবন্ধু পলিমার লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৫.১৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৩.৪৩ শতাংশ, খান ব্রাদার্সের ১১.০৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১০.৬০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৪৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০.৪৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০.২৪ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ১০.১৬ শতাংশ শেয়ারের দাম কমেছে।




মেঘনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে। সোমবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.২১ টাকা।

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারের ২০২২ সালে তালিকাভুক্ত হয়েছে।