এলপিজির ডিসেম্বর মাসের মূল্য নির্ধারণ আজ

চলতি ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করা হবে আজ। রোববার (৩ ডিসেম্বর) দুপুর তিনটায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে, নভেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। অক্টোবরে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩৬৩ টাকা।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৩ টাকা ৩৬ পয়সা।

বাংলাদেশের এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করেন। ফলে সৌদি সিপির দামের ওপর নির্ভর করে বাংলাদেশে এলপিজির দাম বাড়ে বা কমে।




এলপিজির চলতি মাসের মূল্য ঘোষণা আজ

ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণের ঘোষণা হবে আজ।

সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় নতুন দর ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে সংস্থাটি।

এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা থেকে ১৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

ঘোষণায় বলা হয়েছিল, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৯ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৬ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়।