ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৩০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৩.১২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১৭ থেকে ২১ ডিসেম্বর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৮২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৫৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.২৫ পয়েন্ট বা ১.৭২ শতাংশ কমেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে জানায় বিএসইসি। গত বৃহস্পতিবার ডিএসইর পিই দাঁড়িয়েছে ১৩.১৬ পয়েন্টে।




মার্জিন ঋণ বিষয়ে নতুন নির্দেশনা দিল বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ সুবিধার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দিতে পারবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বুধবার (৩ মে) এ সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে কমিশন।

 

নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে এসব কোম্পানি পরপর ৩ অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করতে হবে। একই সঙ্গে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন সর্বনিম্ন ৩০ কোটি টাকা থাকতে হবে।

গত ১৮ এপ্রিল এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা জারি করেছিল কমিশন। নতুন নির্দেশনা আগেরটির স্থলে প্রতিস্থাপন করা হয়েছে। আগের নির্দেশনায় বলা হয়েছিল, যে সব ইক্যুইটি সিকিউরিটিজগুলো টানা তিন অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে এবং কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি, সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও অনুপাত ৫০ পর্যন্ত মার্জিনেবল হিসাবে বিবেচিত হবে।




ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে ০.২১ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৬ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৭৭ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.২৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.২১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২৭ থেকে ৩০ মার্চ) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.২৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমেছে।