মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের ২৫ কোটি টাকার ইউনিট বিক্রি

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট বিক্রি সম্পন্ন হয়েছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক আড়াই কোটি টাকার ইউনিট কিনেছে। বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডটির উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টডিয়ান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি।

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামির উদ্দিন বলেন, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রতি আস্থা রাখার জন্য বিনিয়োগকারী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সফল সাবস্ক্রিপশন বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে পেশাদারভাবে পরিচালিত বিনিয়োগ উপকরণের প্রতি আগ্রহ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে।

ফান্ডটির সাবস্ক্রিপশন পর্বে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এটি পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২৫ কোটি টাকা প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে ফান্ডটি চালু করা হয়। এর মধ্যে স্পন্সর হিসেবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে এবং অবশিষ্ট অর্থ সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ মূলত শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন তালিকাভুক্ত শেয়ার, সরকারি সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং অনুমোদিত অন্যান্য আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধনী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে। ফান্ডটি টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগের বহুমুখীকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে গবেষণাভিত্তিক বিনিয়োগ কৌশল অনুসরণ করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত জানুয়ারিতে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ অনুমোদন দেয়।




সহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়াবে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠানের উন্নয়নে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সহযোগী এই সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটিতে দুই মিউচুয়াল ফান্ড চালু করবে ব্যাংকটি।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের (এমডিবিএএমসিএল) পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা থেকে ১২ কোটি টাকায় উন্নীত করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পরিশোধিত মূলধনে ৭ কোটি টাকা যুক্ত হবে।

এছাড়াও এমডিবিএএমসিএলের মাধ্যমে ‘মিডল্যান্ড ব্যাংক ফিক্সড ইনকাম ফান্ড’ এবং ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ নামে দুটো মিউচুয়াল ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২৫ কোটি টাকা আকারের এই ফান্ডে মিডল্যান্ড ব্যাংক উদ্যোক্তা হিসেবে আড়াই কোটি টাকা করে বিনিয়োগ করবে।




বিএসইসির অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট

সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অ্যাসেট ম্যানেজার হিসেবে সম্প্রতি কোম্পানিটিকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে কোম্পানিটি এখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।




মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান পদে নিলুফার জাফরুল্লাহ এবং ভাইস চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান পুনর্নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুন ব্যংকের পরিচালনা পর্ষদের ১৫৫তম সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য তাদের পুনর্নির্বাচিত করা হয়।

নিলুফার জাফরুল্লাহ সূচনালগ্ন থেকে ২০১৭ সাল পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সাল থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নবম ও দশম জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন।

একজন স্থপতি হিসেবে, নিলুফার জাফরুল্লাহ ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি সমাজের বিভিন্ন মানবিক কাজের সঙ্গেও যুক্ত আছেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের পরিচালক এবং বেগম জেবুন্নেসা ও কাজী মহাব্বুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের ডোনার ট্রাস্টি। নিলুফার জাফরুল্লাহ জোনটা ইন্টারন্যাশনালের আজীবন সদস্য হিসেবে, বিশ্বব্যাপী ও স্থানীয় পর্যায়ে নারীদের আইনি, রাজনৈতিক, অর্থনৈতিক, স্বাস্থ্য ও পেশাগত অবস্থা উন্নত করার জন্য সহায়তা দান করে আসছেন। তিনি জোনটা ইন্টারন্যাশনাল বাংলাদেশের ২৫টি জেলা, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা এরিয়ার ২টি বিভাগের পরিচালক ছিলেন এবং যথাক্রমে ১৯৯৪ -৯৬ এবং ২০০৬-০৮ মেয়াদে ডিস্ট্রিক্ট-২৫ এর লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কাজ করেছেন। তিনি নবম সংসদের সদস্য হিসেবে ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি। শামসুজ্জামান বহু সমাজসেবা কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করছেন। দেশের শিল্পগ্রুপ মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেড, ওরিয়েন্ট কেম-টেক্স লিমিটেড, মাইক্রো ফাইবার লিমিটেড, মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড, এ-ওয়ান পোলার লিমিটেড, টাঙ্গন গার্মেন্টস লিমিটেড এবং টারবিনজেন কেমিক্যালস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।




বেশি দামে ডলার বিক্রিতে শাস্তি পাবেন ১০ ব্যাংকের ট্রেজারি প্রধান

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১০৯(৭) ধারা অনুযায়ী কেন ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই ধারায় বলা আছে, আইন লঙ্ঘনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারে।

চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

ডলার কারচুপির অভিযোগে ব্যাংকগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত বছর ডাচ্-বাংলা, প্রাইম, সিটি, সাউথইস্ট, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি, এইচএসবিসি, মার্কেন্টাইল, ঢাকা, ইউনাইটেড কমার্শিয়াল ও ব্যাংক এশিয়াসহ ১২ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

এরপর ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তাদের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলি করার নির্দেশ দিলেও পরে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গত বছর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও এবিবি কেন্দ্রীয় ব্যাংকের অনানুষ্ঠানিক নির্দেশে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠান দুটি সেপ্টেম্বর থেকে অভিন্ন বিনিময় হার কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সেসময় ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।




বোর্ড সভার তারিখ জানাল ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

বুধবার (১০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ মে বিকেল ৩টায় শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

রুপালী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ মে বিকেল ৩টায় শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

ডাচ্-বাংলা ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ মে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

মিডল্যান্ড ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ মে বিকেল ৪টায় শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।




মিডল্যান্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ব্যাংকটির বোর্ড সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫০ পয়সা করে মোট ৩১ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৮৭৬ টাকা লভ্যাংশ দেবে ব্যাংকটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ। তিনি বলেন, ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৯ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রাখার পাশাপাশি অন্যান্য খাতে ব্যয় করা হবে।

এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯০ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা বেড়েছে। কিন্তু লভ্যাংশের পরিমাণ বাড়েনি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ জুন। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

চলতি বছরে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪২ পয়সা। যা আগের বছর ছিল ১৩ টাকা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। মঙ্গলবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকা ৩০পয়সা।




পুঁজিবাজারে মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৭০ কোটি টাকা উত্তোলন করা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন সোমবার (২৭ মার্চ) উভয় পুঁজিবাজারে শুরু হয়েছে।

‘এন’ ক্যাটাগরিভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ট্রেডিং কোড হলো- ‘MIDLANDBNK’। আর কোম্পানি কোড হবে ১১১৫৪। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দিন ব্যাংকটির শেয়ার ৯ টাকায় লেনদেন শুরু করে। তবে লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে তা ১০.২০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ২ লাথ ৬১ হাজার ৫১০টি শেয়ার ২৮২ বার হাতবদল হয়ে বিক্রি হয়েছে।

এর আগে গত বুধবার (২২ মার্চ) ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

 

এর আগে, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন, যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫.৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনে নিয়েছে।

উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় নির্বাহ করবে।

কোম্পানির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ টাকা (কোম্পানিটি কোনও সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ০.৯০ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.০৭ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংকের প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ার) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে। এছাড়া, তালিকাভুক্তির পূর্বে কমিশনের করপোরেট গভর্নেন্স কোড অনুসারে স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত দেওয়া হয়েছে।




 মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু ২৭ মার্চ

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৭০ কোটি টাকা উত্তোলন করেছে মিডল্যান্ড ব্যাংক। এরই ধারাবাহিকতায় ব্যাংকটি দেশে উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সোমবার (২৭ মার্চ) থেকে লেনদেন শুরু করবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরিভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ট্রেডিং কোড হলো- ‘MIDLANDBNK’। আর কোম্পানি কোড হবে ১১১৫৪।

গত বুধবার (২২ মার্চ) ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন, যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫.৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনে নিয়েছে।

উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় নির্বাহ করবে।

কোম্পানির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ টাকা (কোম্পানিটি কোনও সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ০.৯০ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.০৭ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংকের প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ার) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে। এছাড়াও তালিকাভুক্তির পূর্বে কমিশনের করপোরেট গভর্নেন্স কোড অনুসারে স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত দেওয়া হয়েছে।




মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন শুরু আগামীকাল

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (মিডল্যান্ড ব্যাংক) আবেদন গ্রহণ আগামীকাল থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের ২১ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে। ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যে ৭ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় নির্বাহ করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ টাকা (কোম্পানিটি কোনও সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) ও শেয়ারপ্রতি আয় ০.৯০ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.০৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংকের প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ার) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে। এছাড়া, তালিকাভুক্তির পূর্বে কমিশনের করপোরেট গভর্নেন্স কোড অনুসারে স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত দেওয়া হয়েছে।