বন্ডের মাধ্যেমে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে মার্কেন্টাইল ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। প্রস্তাবিত বন্ডটি ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল বাজার থেকে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

বন্ডটির নাম- মার্কেন্টাইল ব্যাংক ৩য় সাব-অর্ডিনেটেড বন্ড। এর আগে মার্কেন্টাইল ব্যাংক আরও দুটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে।

সোমবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ জুন অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য অনুসারে, আলোচিত বন্ডটি হবে মার্কেন্টাইল ব্যাংকের ৩য় সাব-অর্ডিনেটেড বন্ড। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না। এর সুদের হার হবে ভাসমান। বন্ডটি হবে কুপনযুক্ত।

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।




মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান

পুঁজিবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতিউল হাসান দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।

শনিবার (৩০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

১৯৮৪ সালে মতিউল হাসান আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কর্মজীবনে তিনি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস এবং লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে তিনি আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোর গুরুত্বপূর্ণ পদে ও নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির জয়েন্ট ভেঞ্চার) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেছেন। পরে ২০১৪ সালে মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন।

মতিউল হাসান দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।




মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজারে করপোরেট বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটির লেনদেন মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বন্ডটি ডিএসই ও সিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনেদেন শুরু করেছে। ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো- “MBPLCBOND”। আর বন্ডের স্ক্রিপ কোড হলো- ২৬০১৪।

এদিকে সিএসইতে মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো- “MBPLCBOND”। আর বন্ডের স্ক্রিপ কোড হলো- ৪০০১৮।

মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডেটি ডিএসইর করপোরেট বন্ড সেক্টরে লেনদেন করছে।




বেশি দামে ডলার বিক্রিতে শাস্তি পাবেন ১০ ব্যাংকের ট্রেজারি প্রধান

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১০৯(৭) ধারা অনুযায়ী কেন ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই ধারায় বলা আছে, আইন লঙ্ঘনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারে।

চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

ডলার কারচুপির অভিযোগে ব্যাংকগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত বছর ডাচ্-বাংলা, প্রাইম, সিটি, সাউথইস্ট, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি, এইচএসবিসি, মার্কেন্টাইল, ঢাকা, ইউনাইটেড কমার্শিয়াল ও ব্যাংক এশিয়াসহ ১২ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

এরপর ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তাদের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলি করার নির্দেশ দিলেও পরে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গত বছর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও এবিবি কেন্দ্রীয় ব্যাংকের অনানুষ্ঠানিক নির্দেশে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠান দুটি সেপ্টেম্বর থেকে অভিন্ন বিনিময় হার কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সেসময় ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।




মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধরাবাহিকতায় ব্যাংকটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। তারই আলোকে সার্বিক দিক বিবেচনা করে দিয়েছে ব্যাংকটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের’ পরিবর্তে ‘মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।