ইন্তেকাল করেছেন মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ইন্তেকাল করেছেন মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ।

তার মৃত্যুতে বীমা খাতে এবং কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ এক শোকবার্তায় জানান, “তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মো. নজরুল ইসলাম কর্মজীবনে একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা একজন অভিজ্ঞ ব্যক্তিত্বকে হারালেন।




মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জুলাই দুপুর ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বেলা ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।