মামুন অ্যাগ্রোর নগদ লভ্যাংশ প্রদান

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত গত বছরের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডারা। মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।




মামুন অ্যাগ্রোর পর্ষদ সভা ৭ ডিসেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি মামুন অ্যাগ্রো প্রডাক্টস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৭ ডিসেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।