মাইডাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬০ টাকা।

এর আগের হিসাব বছরে মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ।




ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খান ব্রাদার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৮ লাখ ২১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অক্সেসরিজের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪০ লাখ ৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯০ লাখ ১ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৬ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৩.২৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১২.৭৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ১২.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১১.৯৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১.৭৪ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ১১.১১ শতাংশ।