মতিন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ‌্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ‌্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ অনুমোদন

মতিন স্পিনিং মিলস পিএলসি এর ২১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডাররা সভায় ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মতিন স্পিনিং মিলস পিএলসির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সভায় আরও উপস্থিত ছিলেন এম.এ রহিম, ভাইস চেয়ারম্যান, এম, এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, এম এ কাদের, পরিচালক, তানজিন খুরশিদ, পরিচালক, তাসলিমা বেগম, পরিচালক, মো. আবদুস সালাম এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান অডিট কমিটি, ব্যারিস্টার শামছুল হাসান, স্বতন্ত্র পরিচালক, নিরীক্ষক, এ কে এম ফজলুল হক, এফসিএ, পাটনার হোসাইন ফরহাদ এন্ড কোং, চাটাড একাউন্টস, হারুনর রশিদ এফসিএস, সিইও হারুনর রশিদ এন্ড এসোসিয়েট (স্কুটাইনিজর), এবং মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস চীফ ফাইনেন্সিয়াল অফিসার।

উক্ত সভা পরিচালনা করেন কোম্পানির সচিব, মোঃ শাহ আলম মিয়া, এফসিএস।