ভোমরা স্থলবন্দর দিয়ে এল ৬ ট্রাক কাঁচা মরিচ

দেশের বাঁজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে ৬ ট্রাক কাঁচা মরিচ।

ঈদুল আজহার ছুটি শেষে রবিবার বেলা ১১টার দিকে প্রথম প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি বাংলাদেশে প্রবেশ করে।

ছুটি শেষে সকল আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচা মরিচের ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ঈদুল আজহার কারণে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থল বন্দরে। রবিবার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।




ভোমরায় ১১ ট্রাক ভারতীয় পেঁয়াজ

পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার প্রথম দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে ১১ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাংলাদে‌শে প্র‌বেশ ক‌রে‌ছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর পার হ‌য়ে দে‌শে আসে পেঁয়াজ ভ‌র্তি ট্রাকগু‌লো।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মন্টু বিশ্বাস।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, কয়েকজন ব্যবসায়ী আইপি (আমদানির অনুমতিপত্র) পেয়েছেন। সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে পেঁয়াজ নিয়ে ১১টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ ক‌রে।