ব্র্যাক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান এফসিএস।

সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশসহ সর্বমোট ১৫ শতাংশ লভ্যাংশ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।




ইস্টার্ন ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মামুন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন ব্যবস্থাপনা পর্ষদ বিনিয়োগকারীরা । এতে দেখা যায়, আলোচ্য বছরে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫ শত কোটি টাকার বিপরীতে পরিশোধিত মূলধন হয়েছে ১ হাজার ৭৩ কোটি ১০ লাখ টাকা। তাছাড়া প্রতিষ্ঠানটির ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকায়, যা আগের বছর ছিল ২৬ হাজার ৮০১ কোটি ৯০ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯০৭ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে লিজ লোন এন্ড অ্যাডভান্সড দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৯১ কোটি টাকা। এছাড়া আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ক্লাসিফাইড লোন ১৪০ কোটি টাকা হ্রাস পেয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সমাপ্ত অর্থবছরে ২০২ কোটি টাকার উর্ধ্বে অগ্রিম আয়কর প্রদান করে। এছাড়া প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৯৮ কোটি ৯০ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৮ হাজার ৮৮১ কোটি ৫০ লাখ টাকা প্রায়।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক অগ্রগতিতে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশসহ সর্বমোট ২৫ শতাংশ লভ্যাংশ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।




ইউনাইটেড ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইমরান আহমেদ।

এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন পরিচালনা পর্ষদসহ বিনিয়োগকারীরা।

আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.১৯ টাকা।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৭ টাকা ৩০ পয়সা।

আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।




আইডিএলসি ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম জামাল উদ্দিন ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব আবুল ফজল মোহাম্মদ রুবায়েত।

সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন পরিচালনা পর্ষদসহ বিনিয়োগকারীরা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫.০৯ টাকা।

শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩.৫৬ টাকা। যা গত বছর ছিলো ৪০.৩৯ টাকা। প্রতিষ্ঠানটি আলোচ্য বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

 

 




উত্তরা ব্যাংকের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

উত্তরা ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।

এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব ইফতেখার জামান।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারী ও ব্যবস্থাপনা পর্ষদ। এতে দেখা যায়, আলোচ্য বছরে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫ শত কোটি টাকার বিপরীতে পরিশোধিত মূলধন হয়েছে ৬৪৩ কোটি ৭৩ লাখ টাকা। আগের বছর এর পরিমাণ ছিল ৫৬৪ কোটি ৬৮ লাখ টাকা। তাছাড়া প্রতিষ্ঠানটির সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১৪ কোটি ১২ লাখ টাকায়, যা আগের বছর ছিল ১৯ হাজার ৪৫৭ কোটি ৩১ লাখ টাকা। এক্ষেত্রে এক বছরে সঞ্চিতি বেড়েছে ১৪৬ কোটি ৮১ লাখ টাকা। আবার বিনিয়োগ আয় গতবছরের ২৮০ কোটি ২৯ লাখ টাকার স্থলে বর্তমানে দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৫৯ লাখ টাকা। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৬৫ কোটি ৮০ লাখ টাকা, যা আগের বছর ছিল ২৩ হাজার ৯৬২ কোটি ৮২ লাখ টাকা প্রায়।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক অগ্রগতিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ৪.২০ টাকায়, যা আগের বছর ছিল ৩.৪৫ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ৩১.৭৯ টাকা, যা আগের বছর ছিল ২৮.৮০ টাকা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ বোনাস ১৪ শতাংশসহ সর্বমোট ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য এজেন্ডার সাথে যা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

 

 




আইপিডিসি ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইপিডিসির চেয়ারম্যান কাজী মাহবুব সাত্তার।

এ সময় কোম্পানির পরিচালকবৃন্দসহ উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সামিউল হাশিম।

সমাপ্ত অর্থবছরে ব্যবসায়িক পরিসংখ্যানের উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।