উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে বিএটিবি

পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি বাংলাদেশ) লিমিটেড নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি তার কারখানায় আরো ২৮ কোটি ৩৮ লাখ টাকা বিনিয়োগ করবে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগ করা হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ‌্য মতে, নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। আলোচিত বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।

বিএটি বাংলাদেশ বর্তমানে কুষ্টিয়ায় সবুজ পাতা মাড়াই কারখানা, মানিকগঞ্জে সবুজ পাতা শুকানোর কারখানা এবং ঢাকা ও সাভারে সিগারেট উৎপাদন কারখানা পরিচালনা করছে।

একটি ত্রৈমাসিক আর্থিক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি চলতি বছরের প্রথম নয় মাসে ৫০ হাজার ৩০৫ মিলিয়ন সিগারেট শলাকা এবং ৪.১৬ মিলিয়ন কিলোগ্রাম তামাক পাতা উৎপাদন করেছে।




বিএটিবিসির পর্ষদ সভা ২২ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এজিএম অনুষ্ঠিত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় ভার্চুয়ালি এই এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একমত পোষণ করেন। এর মধ্যে রয়েছে ২০২২ সালের আর্থিক বিবরণীর অনুমোদন, পরিচালনা পর্ষদের নির্বাচন, শেয়ার প্রতি ২০ টাকা (২০০ শতাংশ) নগদ লভ্যাংশ (১০ টাকা বা ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ) অনুমোদন, সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং করপোরেট গভর্ন্যান্স অডিটরদের নিয়োগ।

সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ, অ-নির্বাহী পরিচালক জনাব স্টুয়ার্ট কিড, অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, অ-নির্বাহী পরিচাল আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনীম, অর্থ পরিচালক আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান এফসিএস উপস্থিত ছিলেন।

২০২২ সালে কোম্পানিটি মূল্যসংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা দেওয়া হয়েছে।