বেঙ্গল বিস্কুটের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ওটিসি মার্কেটে (Over-the-Counter Market) তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুট লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪৭ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৮৩ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৩০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৪৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।




বেঙ্গল বিস্কুটের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুট লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

মঙ্গলবার (৭ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, বেঙ্গল বিস্কুট লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ৫ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যে ভিত্তিতে কোম্পানিটির এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।