দুই কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল সোমবার (৮ জুলাই) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো- বিডি ফাইন্যান্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

রেকর্ড ডেট এর কারণে কোম্পানি দুটির শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে।

রেকর্ড ডেটের পর ৯ জুলাই কোম্পানি দুটির শেয়ার লেনদেন যথারীতি শুরু হবে।




পর্ষদ সভার তারিখ জানালো বিডি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ জুন সন্ধ্যা ৭ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা করা হবে।