বিডি থাই অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডাররা ০.২৫ শতাংশ লভ্যাংশ পাবেন।

রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৬ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।




সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫১ শতাংশ অবদান বিডি থাই অ্যালুমিনিয়ামের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২০৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬২ কোটি ৮৫ ­লাখ টাকার লেনদেন হয়েছে। আর ১৩৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আফতাব অটো, মালেক স্পিনিং, খান ব্রাদার্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।




দর বাড়ার শীর্ষে বিডি থাই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৪৩ বারে ৭৮ লাখ ৬৯ হাজার ৭৭৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭ লাখ টাকা।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার ও আফতাব অটোস লিমিটেড।




ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খান ব্রাদার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৮ লাখ ২১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অক্সেসরিজের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪০ লাখ ৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯০ লাখ ১ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৬ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৩.২৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১২.৭৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ১২.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১১.৯৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১.৭৪ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ১১.১১ শতাংশ।

 




লোকসানে বিডি থাই অ্যালুমিনিয়াম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও নয় মাসের (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

বুধবার (১০ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, বিডি থাই অ্যালুমিনিয়া লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.১৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৪) টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে (০.১০) টাকা বা ৭১.৪৩ শতাংশ।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪০) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১১ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৫ টাকা।