শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ দিলো ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ান ব্যাংক ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২১ আগস্ট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ওয়ান ব্যাংক ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।




বোনাস লভ্যাংশ পাঠিয়েছে ৩ ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩টি ব্যংকের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

সোমবার (১০ জুলাই) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক ৩টি হলো-ঢাকা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

ব্যাংকগুলো ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে ৪ জুলাই বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ঢাকা ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর এনআরবিসি ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ বোনাস।