বিএটিবিসির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ০৭ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




বিএটিবিসির পর্ষদ সভা ২২ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ফ্লোর প্রাইস উঠলো বিএটিবিসির

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের শেয়ারের ওপর আরোপ করা ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) উঠে গেঠে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী সোমবার (৪ মার্চ) থেকে কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা অনুযায়ী লেনদেন করছে।সোমবার (৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।এর ফলে রেকর্ড ডেটের পর শুধুমাত্র রবি আজিয়াটার শেয়ার ফ্লোর প্রাইস প্রত্যাহারের অপেক্ষায় থাকলো।

 

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে গ্রামীণফোন লিমিটেডের শেয়ারের ওপর আরোপ করা ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আর রোববার (৩ মার্চ) থেকে কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা অনুযায়ী লেনদেন শুরু করেছে।

 

গ্রামীণফোনের মতোই বিএটিবিসির শেয়ার রেকর্ড ডেটের পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হবে বলে গত ৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় জানায় বিএসইসি। ওই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কোম্পানির ছিল রেকর্ড ডেট। সে হিসেবে সোমবার (৪ মার্চ) থেকে কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস বহাল থাকছে না। ফলে অন্যান্য সাধারণ কোম্পানির মতোই বিএটিবিসির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা অনুযায়ী লেনদেন করছে।

 

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ৩টি কোম্পানি ও গত ২২ জানুয়ারি ২৩টির কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। তার আগে গত ১৮ জানুয়ারি ৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাদে অন্যান্য কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়।

 

ফ্লোর প্রাইস প্রত্যাহার না করা কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, বিএসআরএম, ইসলামী ব্যাংক, কেপিসিএল, মেঘনা পেট্রোলিয়াম ও রবি।

 

শেয়ারবাজারে লাগাতার পতন ঠেকাতে না পেরে গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

 

বৈশ্বিক সংকটের কারণে পুঁজিবাজারে ধারাবাহিক পতন রোধে প্রথমবার ২০২০ সালের ১৯ মার্চ ফ্লোর প্রাইস আরোপ করা হয়, যা পুরোপুরি তুলে নেওয়া হয় ২০২১ সালের ১৭ জুলাই। এরপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে ২০২২ সালের ২৮ জুলাই দ্বিতীয় দফায় সব শেয়ারের দরে ফ্লোর প্রাইস আরোপ করে সংস্থাটি। পরবর্তীতে ওই বছরের ২১ ডিসেম্বর ১৬৭ শেয়ার ও মিউচুয়াল ফান্ড থেকে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়। কিন্তু, প্রতিদিন একটি-দুটি শেয়ার কেনাবেচার বিপরীতে এক শতাংশ হারে দর কমতে থাকায় ২০২২ সালের ১ মার্চ তৃতীয় দফায় ফের ১৬৭ শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।




বিএটিবিসির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসির) ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।




বিএটিবিসি’র পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানিকে (বিএটিবিসি) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত (ডিসেম্বর’২০২২-২৩) লভ্যাংশ সংক্রান্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




১৫১ কোটি টাকায় নতুন ওয়্যার হাউজ করবে বিএটিবিসি

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের কারখানা উন্নয়নের জন্য প্রায় ১৫১ কোটি টাকায় নতুন ওয়্যার হাউজ নির্মাণ করবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, কোম্পানিটি গাজীপুরে অবস্থিত কারখানা প্রাঙ্গনে নতুন এই ওয়্যার হাউজ নির্মাণ করবে। এর জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৫০ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিটির কারখানার স্ট্যান্ডার্ডসহ মোড়ানো উপাদান, পাতা ও উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য বন্ডেড গুগাম নির্মাণের জন্য ১০৩ কোটি টাকা, গুদাম ইউটিলিটির বৈদ্যুতিক, আগুন শনাক্তকরণ এবং সুরক্ষা ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ও বায়ু চলাচল ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ২৪ কোটি ৫০ লাখ টাকা, কারখানার কর্মচারীদের সুবিধার জন্য মসজিদ, ক্যান্টিন, প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ইয়ার্ড, ফায়ার স্টেশন ও সরঞ্জাম গুদাম নির্মাণের জন্য ২১ কোটি ৪০ লাখ টাকা এবং রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট রাস্তা ও ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থাপনায় ১ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে।

নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। তবে এর মধ্যে কত অংশ নিজস্ব তহবিল ও কতটা ব্যাংক ঋণের মাধ্যমে সংস্থান করা হবে তা জানা সম্ভব হয়নি। বলা হয়েছে, কোম্পানির ক্যাশফ্লোর আলোকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানির সক্ষমতা এবং উৎপাদনশীলতার উন্নতি হবে। কোম্পানির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীন উৎস এবং ব্যাংকের অর্থায়ন থেকে বিনিয়োগে অর্থায়ন করা হবে।