সিডিবিএলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিডিবিএল-এর পরিচালনা পর্ষদের সদস্য সম্মানীত আজম জে চৌধুরী । অনলাইন প্লাটফর্ম-এ উল্ল্যেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

অনলাইন প্লাটফর্ম-এ অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় সিডিবিল-এর পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুর এলাহী, নাসের এজাজ বিজয়, মোঃ শাকিল রিজভী, একেএম হাবিবুর রহমান, মোঃ হারুন-অর-রশিদ, নাসির উদ্দিন আহমেদ এবং সিডিবিএল-এর ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।




বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্য জেনিথ ইসলামী লাইফের এস এম নূরুজ্জামান, পদ্মা ইসলামী লাইফের নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মামুন খান, সিটি ইন্স্যুরেন্সের মো. শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের এ কে এম সরোয়ার জাহান জামিল বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ও পরিচালক মো. মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফের ভাইস-চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ডেল্টা লাইফের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় (১) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন (২) ২০২৩ সালের অডিট রিপোর্ট অনুমোদন (৩) ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বীমা কোম্পানিসমুহের সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।




আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিয়া, আলহাজ্ব মাহবুব আহমেদ, হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন পরিচালক আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন, মোঃ কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী এবং এ. এ. এম. জাকারিয়া। কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

২০২৩ সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে ৭.২৯% এবং বিনিয়োগে ১০.৫০% প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ২০২৩ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.১৪ টাকায় দাঁড়িয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।




এনসিসি ব্যাংকের ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি’র (এনসিসি) ৩৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার সভাপতিত্বে করেন। সভায় ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

সভায় ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার, প্রাক্তন চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. মনিরুল আলমসহ ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশগ্রহণ করেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার সভাপতির ভাষণে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, এনসিসি ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি ও মোট সম্পদ পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে যার ফলে আমাদের ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিং এ উন্নতি পরিলক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, আগ্রাসী প্রবৃদ্ধি অর্জনের পরিবর্তে সম্পদের গুণগতমান বজায় রাখা, লো কষ্ট -নো কষ্ট তহবিল বৃদ্ধি, তহবিল খরচ হ্রাস, ফি কমিশন ভিত্তিক আয় বৃদ্ধিসহ আরও অন্যান্য বিষয়ের উপর গুরুত্বারোপ করেছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।




প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রিমিয়ার ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বি এইচ হারুন, আব্দুস সালাম মুর্শেদী, শফিকুর রহমান, জামাল জি. আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, কাইজার এ. চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার হোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

সভায় ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ডা. এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের গ্রাহক ও শেয়ার হোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।




মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

সোমবার (০৩ জুন) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল মালেক।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এমটিবির ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী।

পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মো. ওয়াকিল উদ্দিন, ড. আরিফ দৌলা, স্বতন্ত্র পরিচালকদ্বয়, নাসরিন সাত্তার ও ড. মোহাম্মদ তারেক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহ্মাদ, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।




শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (৩০ মে) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ।

এজিএম এ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, মোঃ আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মোঃ মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, মিসেস জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে. এ. এম. মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক হুদা ভাসী চৌধুরী এন্ড কোং এর প্রতিনিধি সাবরিনা মেহজাবিন, এফসিএ, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন এন্ড এ্যসোসিয়েটসের প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএ, ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।




মার্কেন্টাইল ব্যাংকের ২৫তম এজিএম অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (৩০ মে) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শীট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী য্ক্তু ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যান ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ রেজাউল কবির, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ মোঃ আব্দুল হান্নান, মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল আউয়াল ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ শহিদুল আহসান। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, উদ্যোক্তাবৃন্দ ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ২০২৩ সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২৩ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৪ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘স্মার্ট ব্যাংকিং’ নিশ্চিত করার জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরও জোর দেওয়া হবে, যাতে করে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করা যায়।
উল্লেখ্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা এবং নীট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ৪ টাকা ৮০ পয়সা।

উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, মোঃ মাহমুদ আলম চৌধুরী এবং অসীম কুমার সাহা, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




সিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়

এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকবৃন্দ রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালকদ্বয় সেলিম মাহমুদ এমপি ও মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান, পদস্থ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উক্ত এজিএম-এ অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ২০২৩ সালের ব্যাংকের ৬৩৮ কোটি টাকার সমন্বিত কর পরবর্তী মুনাফার প্রশংসা করে বলেন যে, তার আগের বছরের ৪৭৮ কোটি টাকা থেকে মুনাফার এই ৩৩.৫% প্রবৃদ্ধি সিটি ব্যাংকের শক্ত অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের স্মারক।

তিনি আরও বলেন, ব্যাংকের মোট চলতি ও সঞ্চয়ী আমানত বেড়ে ২০২৩-এর ডিসেম্বরে এসে দাঁড়িয়েছে মোট আমানতের ৫১ শতাংশে, যা ৪ বছর আগেও ছিল মাত্র ৩৬ শতাংশ। তিনি সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংক প্ল্যাটফর্ম সিটিটাচ-এর প্রবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে জানান, ২০২৩ সালে গ্রাহকেরা সিটিটাচ-এ ৬০,০০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে যা চলতি বছরে ১ লক্ষ কোটি টাকা ছাড়াবে।

৩১ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এই সভায় উপস্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর আলোচনা করেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরে তাদের উত্থাপিত নানা প্রশ্নের উত্তর দেন।




ডিবিএইচ’র ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ২৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এ প্রস্তাব অনুমোদন দেয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাসির এ চৌধুরী। সভায় ভাইস চেয়ারম্যান আহমেদ মোশতাকুর রাজা চৌধুরী এবং পরিচালকদের মধ্যে, ব্যারিস্টার মেহরীণ হাসান, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, মেজর জেনারেল (অবঃ) সায়ীদ আহমেদ, বীর প্রতীক, অধ্যাপক ইমরান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন, এফসিএস, এবং সাধারণ শেয়ারহোল্ডারগন অংশ গ্রহন করেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে, ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন খেলাপী ঋণ নিয়ন্ত্রনে ডিবিএইচ’র সাফল্য উল্লেখ করে বলেন, এটা মোট ঋনের ০.৮৬% যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। এর সাথে তিনি ডিবিএইচের বিভিন্ন সিএসআর প্রকল্পের কথাও উল্লেখ করেন।

ডিবিএইচের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ চৌধুরী পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। তিনি বৈশ্বিক মন্দাবস্থার কারণে সৃষ্ট প্রতিকুল অবস্থা সত্তেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচী গ্রহন করা হয়েছে তা কোম্পানির আয়ে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 




ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। তবে এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন ব্যতীত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

ডিএসই সূত্র মতে, আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ২১ মার্চ।




আগামীকাল দুই কোম্পানির এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুটি হচ্ছে ইস্টার্ন কেবলস ও ম্যাকসন স্পিনিং।

ইস্টার্ন কেবলসের এজিএম আগামীকাল সকাল ১১ টায় এবং ম্যাকসন স্পিনিং এর সভা সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন কেবলস ৩০ জুন ২০২৩সমাপ্ত বছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ম্যাকসন স্পিনিং সমাপ্ত বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।




ইস্টার্ন লুব্রিকেন্টসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি।

এসময় কোম্পানির পরিচালক খালিদ আহম্মেদ, অনুপম বড়ুয়া, মুহম্মদ আশরাফ হোসেন, ইন্ডিপেনডেন্ট পরিচালক অ্যাডভোকেট মুন্সী গোলাম মোস্তফা ও মোঃ কামরুল হাসান, শেয়ারহোল্ডার পরিচালক নুসরাত সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, সিএফও মোঃ রেজাউল করিম সিদ্দিক, কোম্পানি সচিব আবু মোহাম্মদ সাইফুদ্দিন এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড-এর পর্ষদ চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রতি শেয়ারে ৬০% নগদ এবং ১০% স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ৭০% লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়।




পদ্মা অয়েলের লভ্যাংশ অনুমোদন

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২২-২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩৫% হারে নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়েছে।

পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মোঃ নূরুল আলম সভায় সভাপতিত্ব করেন।

কোম্পানির পরিচালক বাসুদেব গাঙ্গুলী, কাজী মোঃ আনোয়ারুল হাকিম, কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, সুজাদুর রহমান, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান মোঃ নূরুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। পরিশেষে চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।




রিং শাইনের এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির এজিএম আগামী ২০ জানুয়ারি পরিবর্তে আগামী ০৬ মার্চ সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।




বীচ হ্যাচারির এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার‌য কারণে কোম্পানিটি এজিএমের তারিখ পরিবর্তন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ১৮ জানুয়ারির পরিবর্তে ২৮ মার্চ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




সামিট অ্যালায়েন্সের ১২% নগদ লভ্যাংশ অনুমোদন

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) (ট্রেড কোড SAPORTL) গত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। অনলাইনে অনুষ্ঠিত কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এই অর্থবছরে, এসএপিএলের পরিচালনা পর্ষদ তাদের ক্লায়েন্টদের চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন উদ্ভাবনী সমাধান আনা সহ অফ-ডক সার্ভিস কাস্টমাইজেশনের ওপর জোর দিয়েছে। যদিও করোনা মহামারি থেকে শুরু হয়ে পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে এই শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই সামষ্টিক অর্থনৈতিক অবস্থার মধ্যেও মুহাম্মদ আজিজ খান ও জওহর রিজভীর দূরদর্শী নেতৃত্বে এসএপিএল এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে এবং এর ধারাবাহিকতায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১২% নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

এসএপিএল ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত “এএ২” মানের কোম্পানি। ২০০৮ সাল থেকে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে আসছে, যা করোনা মহামারিকালেও অব্যাহত ছিল।

সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এসএপিএলের ব্যবস্থাপনা পরিচালক জওহর রিজভী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের রিজভী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ– নাসের রিজভী ও আজিজা আজিজ খান এসিসিএ, পরিচালকবৃন্দ – আঞ্জুমান আজিজ খান, লতিফ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল খান, সৈয়দ ফজলুল হক এফসিএ, আব্দুল মূয়ীদ চৌধুরী ও লুৎফে মাওলা আইয়ুব। এছাড়া অনুষ্ঠানে স্বাধীন পরিচালকবৃন্দ – হেলাল উদ্দিন আহমেদ, আনিস এ খান এবং রিয়ার অ্যাডমিরাল জেনারেল রিয়াজ উদ্দিন আহমেদ (অব), এবং ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ও মোঃ আবদুল্লাহ ওসমান সাজিদ, কোম্পানি সেক্রেটারি ও সহকারি মহাব্যবস্থাপক প্রমুখ উপস্থিত ছিলেন।




ফের এবিবির চেয়ারম্যান সেলিম হোসেন

দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন।

সোমবার (২৫ ডি‌সেম্বর) এবিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ২০২৪-২০২৫ মেয়াদের জন্য নতুন নির্বাচিত বোর্ড অব গভর্নরস ও বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি। ১৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

এর আগে, শনিবার (২৩ ডিসেম্বর) এবিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান ছাড়াও নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন।

এবিবির সদস্যরা আরও দুইজন কর্মকর্তাকে নির্বাচিত করেছেন। তারা হলেন, নতুন সেক্রেটারি জেনারেল প্রাইম ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং ট্রেজারার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান।




বারাকা পতেঙ্গা পাওয়ারের ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

বারাকা গ্রুপের ২য় পাওয়ার প্ল্যান্ট বারাকাে পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)  রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে কোম্পানি সেক্রেটারি  মোহাম্মদ রানা এর সঞ্চালনায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপিস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মুল পর্ব আরম্ভ করেন।

চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন বারাকাে পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১% বিনিযোগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫১% বিনিযোগ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকমঞ্জুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেযারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, ২০২২-২৩ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস ছিল (১.০৬) টাকা এবং শেষার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৮১ টাকা।

১৩ তম বার্ষিক সাধারণ সভায় ৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন সহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।




আইসিবি’র লভ্যাংশ অনুমোদন

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৭তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৩ ডিসেম্বর)অনুষ্ঠিত হয়েছে। সভাটি সকাল ১০ টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় ৩০ জুন ২০২৩ এর সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারগণের জন্য ২.৫% ক্যাশ এবং ২.৫% স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এবং পরিচালনা বোর্ডের অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।




ডিএসই’র ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ৬২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে এ সভা হয়৷

ডিএসই’র মহাব্যস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

ডিএসই’র জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচিত ও অনুমোদিত হয়। সভায় ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়। এছাড়াও ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে ডিএসই’র পরিচালনা পর্ষদের ১টি শূন্য পদে নির্বাচনে রিচার্ড ডি রোজারিওকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাফিজ। ৬২তম বার্ষিক সাধারণ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা এজিএমে ডিএসই’র সাবেক চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী ও সাবেক ভাইস চেয়ারমান খাজা গোলাম রসূলসহ ডিএসই’র শেয়ারহোল্ডার কোম্পানির প্রতিনিধি, কোম্পানির চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধিদের আপনজন যারা ইন্তেকাল করেছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং প্রয়াতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এজিএমে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু স্বাগত বক্তব্যে বলেন, আমাদের উদ্দেশ্য—বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে পুঁজিবাজারের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া৷ শুরু থেকেই পরিচালনা পর্ষদ সুদূরপ্রসারী পরিকল্পনাভিত্তিক নীতি কৌশল গ্রহণ করছে৷ সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশেষ অঙ্গীকার৷ এজন্য আমরা প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি৷ আমরা এই সল্প সময়ে আইসিটি নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা অব্যাহত রেখেছি৷ আমাদের উদ্দেশ্য—দেশের পুঁজিবাজারে স্মার্ট ত্রুটিহীন লেনদেন প্ল্যাটফর্ম উপহার দেওয়া৷ সে লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি৷ আপনারা সকলেই অবগত আছেন, স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে চারটি স্তম্ভ আছে, তার মধ্যে স্মার্ট ইকোনমি হলো অন্যতম৷ স্মার্ট ইকোনমির অন্যতম প্রধান নিয়ামক হলো সমৃদ্ধ পুঁজিবাজার৷ সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি৷

ডিএসই’র চেয়ারম্যান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে অটোমেটিক ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ১০৬ রেক সম্বলিত অতাধুনিক ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে৷ এই ডাটা সেন্টার আন্তর্জাতিক মানের রেটেড-এ সনদ লাভ করেছে৷ এর বাইরেও ডিএসই এনডিআরের অবকাঠামো তৈরি করেছে এবং বাকি কাজগুলো এগিয়ে চলেছে৷ এনডিআর প্রযুক্তিগত দুর্ঘটনা থেকে ডিএসই’র ট্রেডিং সিস্টেমসহ সকল সার্ভিস বা সিস্টেমগুলো সুরক্ষা দিবে৷ ডাটা সেন্টার এবং ডিআর প্রবর্তনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে এবং ট্রেডিং প্ল্যাটফর্ম আরও বেশি সুরক্ষিত হবে৷ দেশের উন্নয়নে অবদান রাখার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সমৃদ্ধির ৭০ বছর ধরে সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ৷ অর্থনৈতিক তথা শিল্পোন্নয়নের জন্য বর্তমান সরকার সব সময়ই পুঁজিবাজারকে সমৃদ্ধ করছে। পুঁজিবাজারের সব দুর্যোগের সময়েই সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইক্যুইটির পাশাপাশি নতুন পণ্যভিত্তিক বৈচিত্র্যময় বাজারব্যবস্থা গড়ে তোলাসহ পলিসিগত বাজারবান্ধব বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং কমিশনারদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

সভায় আরও বক্তব্য রাখেন—শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম, বুলবুল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, গ্রীনল্যান্ড ইক্যুইটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাজীব এহসান, এ্যাংকর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম নাজিম উদ্দিন, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. শাহেদ ইমরান, আলী সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এম আকবর আলী, দোহা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সামসুদ্দোহা, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজজামান পুঁজিবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন ও বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।




সাফকো স্পিনিংয়ের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির এজিএম ২৩ ডিসেম্বর সকাল ১১টার পরিবর্তে আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




আজিজ পাইপসের এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি অনিবারয কারণে এজিএমের তারিখ পরিবর্তন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ২৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




দেশ গার্মেন্টসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশ গার্মেন্টস লিমিটেড এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা ১৪ই ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় অংশ গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের, ব্যবস্থাপনা পরিচালক  ওমর কাদের খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস ভিদিয়া অমৃত খান, স্বতন্ত্র পরিচালক  আবদুল-মুয়ীদ চৌধুরী ও ব্যারিস্টার সাজেদ আহাম্মদ সামী, নাজমুল হুদা মল্লিক, প্রধান অর্থ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের এবং সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জনাব ড. কে. মৌলিক ।

বিশদ আলোচনার পর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ গ্রহণ করে শেয়ারহোল্ডারগণ কোম্পানি কর্তৃক ঘোষিত ২০২২-২০২৩ অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ৩% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। ৩০শে জুন, ২০২৩ ইং সালে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালক বৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন গৃহীত হয়। মিসেস রোকেয়া কাদেরকে পরিচালক পদে পুনঃনিয়োগ করা হয় এবং  সাজেদ আহাম্মদ সামীকে পরবর্তী টার্মের জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। মেসার্স শফিক বসাক এন্ড কোঃ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ করা হয়। কর্পোরেট গভর্ণনেন্স গাইডলাইন সনদ প্রদানের জন্য জেসমিন এন্ড অ্যাসোসিয়েটস্, চার্টার্ড সেক্রেটারিজকে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য নিয়োগ ও পারিতোষিক নির্ধারণ করা হয়।

পরিশেষে সভার সভাপতি সকলকে ভার্চুয়াল প্লাটফরমে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।




ট্রাস্ট ইসলামী লাইফের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভূইয়া।

বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, পরিচালক জিল্লুর রহমান মৃধা, জাহাঙ্গির হোসেন মোল্লা, আয়াজ ওয়ারিস খান ওয়ারিসি, রাশাদ আবেদীন, রাহাদ আবেদীন, রাফিয়া নুসরাত খান ব্রতি, কাশফিয়া নুসরাত খান পূর্ণা, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবুল হাশিম এফসিএ,এফসিএস, বেলায়েত হোসেন ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার।

সভায় শেয়ারহোল্ডারদের উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভূইয়া। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব চৌধুরী মোহাম্মদ ফরিদ উদ্দীন।

সভায় সমাপ্ত অর্থ বছর ৩১ ডিসেম্বর ২০২২ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২২ সালে ট্রাস্ট ইসলামী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৩৭ কোটি ৪৭ টাকার বিপরীতে নিট প্রিমিয়াম আয় হয়েছে ৩৭ কোটি ১২ লাখ টাকা।

২০২১ সালে গ্রস প্রিমিয়াম আয় ছিলো ৩০ কোটি ০২ লাখ টাকা। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ০৫ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৪৪ হাজার ০৯ লাখ টাকা পাশাপাশি দাবি পরিশোধের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরে ৮ কোটি ৯০ লাখ টাকা দাবি পরিশোধ করেছে যা ২০২১ সালে এই দাবি পরিশোধের পরিমাণ ছিলো ৫ কোটি ৪০ লাখ টাকা।

সভায় সমাপ্ত অর্থ বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৩ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।




মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ অনুমোদন

মতিন স্পিনিং মিলস পিএলসি এর ২১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডাররা সভায় ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মতিন স্পিনিং মিলস পিএলসির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সভায় আরও উপস্থিত ছিলেন এম.এ রহিম, ভাইস চেয়ারম্যান, এম, এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, এম এ কাদের, পরিচালক, তানজিন খুরশিদ, পরিচালক, তাসলিমা বেগম, পরিচালক, মো. আবদুস সালাম এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান অডিট কমিটি, ব্যারিস্টার শামছুল হাসান, স্বতন্ত্র পরিচালক, নিরীক্ষক, এ কে এম ফজলুল হক, এফসিএ, পাটনার হোসাইন ফরহাদ এন্ড কোং, চাটাড একাউন্টস, হারুনর রশিদ এফসিএস, সিইও হারুনর রশিদ এন্ড এসোসিয়েট (স্কুটাইনিজর), এবং মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস চীফ ফাইনেন্সিয়াল অফিসার।

উক্ত সভা পরিচালনা করেন কোম্পানির সচিব, মোঃ শাহ আলম মিয়া, এফসিএস।




সিএসইর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকবৃন্দ আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০২২-২০২৩ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন। আর সিএসইর দুটি শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য আয়োজিত নির্বাচনে শেয়ারহোল্ডাররা ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।

শেয়ারহোল্ডাররা পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী এবং বি.কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক, মেজর (অবঃ) এমদাদুল ইসলামকে সিএসইর পরিচালক হিসাবে নির্বাচিত করেন।




প্রিমিয়ার লিজিং এর এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান আবু সাদেক মো. সোহেল।

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম রবিউল হক, উদ্যোক্তা পরিচালক এ এসএম ফিরোজ আলম, ইঞ্জিনিয়ার এ জেড এম একরামুল হক, জুনেদ আহমেদ, মো. নাসিরউদ্দিন চৌধুরী, মো. আনোয়ারুল হক, পরিচালক নার্গিস আনোয়ারসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান ও কোম্পানি উর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব সুবাস চন্দ্র মৌলিক এফসিএস ।

সমাপ্ত অর্থবছরে সভায় আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




সন্ধানী লাইফের এজিএমে ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মজিবুল ইসলাম।

সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২২ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এছাড়া, বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৩ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২২ সালে সন্ধানী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ২৯ কোটি ২৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২৩৯ কোটি ৭ টাকা হয়েছে। যা ২০২১ সালে ২১৮ কোটি ৭২ লাখ টাকা, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি ১ম বর্ষ প্রিমিয়াম হয়েছে ৮৬ কোটি ৭ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৮৫ কোটি ৮৭ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম ১৫০ কোটি ৩৬ লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ১৩০ কোটি ৬৮ লাখ টাকা।

আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড হয়েছে ৭২২ কোটি ১৬ লাখ টাকা হয়েছে। যা ২০২১ সালে ছিল ৭৫৬ ২১ লাখ টাকা। মোট সম্পদ ৯৯৪ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে। যা ২০২১ সালে ছিল ১ হাজার ২২ কোটি ৭১ লাখ টাকা। দাবি পরিশোধ করেছে ২১১ কোটি ৩ লাখ টাকা, যা আগের বছর ছিল ২২৮ কোটি ১৫ লাখ টাকা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতিমা তাহেরা খানম, পরিচালক সাফাফ রহমান সাদ, হুমায়ুন কবির, আবুল ফজল মোহাম্মদ রেজাউল হাসান, স্বতন্ত্র পরিচালক মীর আক্তার হোসেনসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহা ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।




চার্টার্ড লাইফের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম বেলা ১১টার পরিবর্তে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানির ১০তম এজিএম পূর্ব ঘোষিত বেলা ১১টার পরিবর্তে দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

এদিকে, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএম আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় নির্ধারণ করা হয়েছিল। তবে আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.২০ টাকা ছিল।




পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মুজিবুল ইসলাম।

এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সুকুমার চন্দ্র রায়, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব সোহাগ তালুকদার।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ১৮ কোটি ৩৪ লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ১৮ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৭৯ টাকা, যা আগের বছর ছিল ৮ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কিছুটা বেড়েছে। ২০২২ সালে মোট সম্পত্তির পরিমাণ ১৩৯ কোটি ৬০ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১২৪ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য বছরে কোম্পানির বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৯৬ কোটি ১১ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া ২০২২ অর্থ বছরে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় দাঁড়ায় ১০ কোটি ৩৭ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৮ কোটি ১৩ লাখ টাকা।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২১ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ১.৪৪ টাকা, যা আগের বছর ছিল ১.৩৭ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ১৩.৬৯ টাকা, যা ২০২১ সালে ছিল ১৩.৩৭ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশসহ (নগদ ৭% স্টক ৩%) সভার অন্যান্য কর্মসূচি বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।




বিজিএমইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ’র ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি)।

সভায় ২০২১-২২ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয়। একই সঙ্গে ২০২২-২৩ সালের বাজেট অনুমোদন হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এবং পোশাক শিল্পের সাধারণ সদস্যরা।




প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত নন-লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানি সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আজ বুধবার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মো. মোমিন আলী।

এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আলী, শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মো. সাইদুজ্জামান, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম (জাহিদ) ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যাক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা পর্ষদ। এতে দেখা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম দাঁড়িয়েছে ১১৫ কোটি ৯৮ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১০৫ কোটি ৬২ লাখ টাকা। নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ৯০ কোটি ৩৩ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৮১ কোটি ১৮ লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির অবলিখন মুনাফা হয়েছে ১৪ কোটি ১৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৯ কোটি ১২ লাখ টাকা।

এ ছাড়া কোম্পানির মোট সম্পদ বেড়েছে বহুলাংশে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৩৯ কোটি ৩১ লাখ টাকা। এছাড়া কোম্পানি গত বছরের তুলনায় এ বছর বীমা দাবি পরিশোধের পরিমাণ কিছুটা কমেছে। আলোচ্য বছরে কোম্পানি বীমা দাবি পরিশোধ করে ২২ কোটি ৬৮ লাখ টাকা। আগের বছর এ দাবি পরিশোধের পরিমাণ ছিলো ২৪ কোটি ৫৫ লাখ টাকা।

আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) মূল্য ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমেছে। সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৬৮ পয়সা, যা আগের বছর ছিল ২২ টাকা ৩৪ পয়সা। আলোচ্য বছরে ইপিএস এর পরিমাণ দাঁড়িয়েছে ২ টাকা ৫২ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৩০ পয়সা। বছর সমাপ্তান্তে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ, যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য কার্যসূচির সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।




ঢাকা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আজ সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান।

এসময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান চম্পা রহমান, প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, পরিচালক মোহাম্মদ মাসুম, মনোনীত পরিচালক বিশ্বজিৎ সাহা, প্রদীপ করণ, একেএম কামরুজ্জামান, এম মফিজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদসহ কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশিম এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব মোহাম্মদ আহসানউল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিস্থিতির বিবরণ দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশিম।

আলোচ্য বছরে কোম্পানির বার্ষিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রস প্রিমিয়াম ২০২১ সালের তুলনায় ছয় কোটি ৯৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৫৫ কোটি ৫৯ লাখ টাকা হয়েছে। যা ২০২১ সালে ছিলো ৪৮ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া অবলিখন মুনাফা ২০২২ সালে হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ হয়েছে যা ২০২১ সালে ছিল ১৩ কোটি ৭১ লাখ টাকা প্রায়। ২০২২ সালে কোম্পানির করপূর্ববর্তী মূনাফা হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ২০ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য বছর কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৪ কোটি ৬৫ লাখ টাকা । যা ২০২১ সালে ছিলো ২৫৬ কোটি ১৬ লাখ টাকা।

বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩.৩৬ টাকা। আগের বছর ইপিএস ও এনএভি ছিল যথাক্রমে ৩.৬৪ টাকা এবং ২৩.১৪ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পর্যালোচনান্তে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অন্যান্য কর্মসূচীর সাথে অনুমোদিত হয়।

 

 

 




গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

গ্লোবাল ইসলামী ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার (২৫ জুলাই) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

সকাল ১১টায় শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদসহ সকল অংশগ্রহণকারীগণ তাদের স্বতন্ত্র পরিচিতি দিয়ে লগ-ইন করে সভায় যোগদান করেন। ভার্চুয়াল সভার কারণে প্রতিটি বিবরণী আগে থেকেই অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণকে সরবরাহ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মায়মুনা খানম, পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়া, ডক্টর মোহাম্মদ ফারুক, ইঞ্জিঃ শহিদুল আলম, শাহানা ফেরদৌস, আরিফ আহমেদ, বোরহানুল হাসান চৌধুরী, রোকেয়া ইয়াসমিন, সুব্রত কুমার ভৌমিক, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, ওয়াহিদুল আলম শেঠ, ফারজানা বেগম, মোহাম্মদ অহিদুল আলম, হাসান মনসুর স্বতন্ত্র পরিচালক হাসান ইকবাল, আহমেদ মুক্তাদির আরিফ, ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মনজুর হোসেন।

সভায় বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

 




এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এবি ব্যাংক লিমিটেড-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

সভায় ব্যাংকের পরিচালক, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যাংকের সার্বিক অবস্থান তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

চেয়ারম্যান তার বক্তব্যে সুশাসন নিশ্চিতকরণের উপর জোর প্রদান করেন, বিশেষত ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের আলোকে মানিলন্ডারিং এবং এনপিএল (নন-পারফর্মিং লোন) সম্পর্কে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন।

চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের নিকট প্রদত্ত অঙ্গীকার আক্ষরিকভাবে বাস্তবায়নে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং একইসাথে তিনি ২০২৩ ব্যাংক কোম্পানি সংশোধনী আইনের ধারার উপর জোর দিয়ে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যাংকের কঠোর অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন।

সভায় ফিরোজ আহমেদকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। শেয়ারহোল্ডাররা মো. এস্কান্দার মিয়াকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তির অনুমোদন প্রদান করেন।

সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২২ গৃহীত হয়। এছাড়া, ব্যাংকের নিরীক্ষক হিসেবে এমএম রহমান অ্যান্ড কোম্পানিকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ অ্যান্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে ২০২৩ সালের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।




ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ আগস্ট সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০১ টাকা।

এর আগের হিসাব বছরে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।




প্রগতি ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন।

এ সময় পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান তাবিত এম আউয়াল, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আব্দুল মালেক, সাঈদুর রহমান মিন্টু, সৈয়দ মোহাম্মদ জান, তাজওয়ার এম আউয়ালসহ স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন ও উপদেষ্টা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর, কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল এফসিএ ও বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক (সিসি)।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম ৬ কোটি ৭৫ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২৫৭ কোটি ৪০ লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ২৫০ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের বছর ছিল ৯৪ কোটি ২৭ লাখ টাকা। তবে সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটি অবলিখন মুনাফা কিছুটা কমেছে। আলোচ্য বছরে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪০ কোটি ৮৯ লাখ টাকা। পাশাপাশি দাবির পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ২৬ কোটি ১৬ লাখ টাকা, যা আগের বছর ছিল ২২ কোটি ২৬ লাখ টাকা।

আবার মোট সম্পদ ও শেয়ারহোল্ডার ইক্যুয়িটির ক্ষেত্রেও আগের বছরের তুলনায় অনেকাংশে এগিয়ে গেছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৭ কোটি ১৯ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৫৬৭ কোটি ৯৭ লাখ টাকা এবং শেয়ারহোল্ডার ইক্যুয়িটির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৭ কোটি চার লাখ টাকায়, যা আগের বছর ছিল ৩৭৫ কোটি ৯৭ লাখ টাকা। একবছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ ও শেয়ারহোল্ডার ইক্যুয়িটি বেড়েছে যথাক্রমে ৩৯ কোটি ২১ লাখ টাকা এবং ১১ কোটি ছয় লাখ টাকার বেশি।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমলেও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২১ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ৫.৬৫ টাকা, যা আগের বছর ছিল ৫.৭২ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ৫৯.০১ টাকা, যা ২০২১ সালে ছিল ৫৭.৩২ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পর্যালোচনান্তে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ সর্বমোট ৩০ শতাংশ লভ্যাংশ সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অন্যান্য আলোচ্যসূচির সাথে অনুমোদিত হয়।




শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ইন্টারন্যাশনাল লিজিং

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের (আইএলএফএসএল) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৬ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮.০৫) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৯.২৬) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ঋণাত্মক সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৬২.২৪) টাকায়।