বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৬ টাকা ৮৩ পয়সা। গত ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪০০ টাকা ২৪ পয়সা।

বার্জার পেইন্টসের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ আগস্ট সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।




বার্জার পেইন্টসের লেনদেন বন্ধ কাল

রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন বুধবার (১৪ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

আর রেকর্ড ডেটের পর কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।




স্পটে যাচ্ছে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে। পরশু মঙ্গলবার পর্যন্ত এর শেয়ার লেনদেন হবে স্পট মার্কেটে। তার পরদিন (১৪ ফেব্রুয়ারি) রেকর্ড তারিখের কারণে লেনদেন বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানি আহুত বিশেষ সাধারণ সভা (ইজিএম) উপলক্ষ্যে এই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। বিধি অনুসারে, রেকর্ড তারিখের আগের দুদিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন হয়।

রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন ও কোম্পানির সংঘবিধি সংশোধনের লক্ষ্যের এই ইজিএম আহবান করা হয়েছে। আগামী ১০ মার্চ হাইব্রিড পদ্ধতিতে এটি অনুষ্ঠিত হবে।

গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বার্জারের পরিচালনা পর্ষদের সভায় ১:১৭ হিসাবে রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ বিদ্যমান প্রতি ১৭টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাওয়া যাবে। কোম্পানির বড় শেয়ারহোল্ডার জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড তাদের প্রাপ্য রাইট শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের রিনাউন্স করে দেওয়ায় তারা চাইলে প্রতি ১৭টি শেয়ারের বিপরীতে আরও ১৬টি শেয়ার কিনতে পারবেন। সে হিসেবে সাধারণ বিনিয়োগকারীরা কার্যত: একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন। প্রতিটি রাইট শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে এক হাজার ৩৬৬ টাকা। রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করবে, যা দিয়ে তাদের তৃতীয় কারখানা স্থাপনের আংশিক ব্যয় নির্বাহ করা হবে।




ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে বার্জার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু পরিকল্পনার জন্য সোমবার (০৫ ফেব্রুয়ারি) আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে।

বার্জার প্রতিটি সাধারণ শেয়ার ১ হাজার ৩৭৬ টাকা ইস্যু মূল্যে ২৭ লাখ ২৮ হাজার ১১১ টি সাধারণ শেয়ার ইস্যু করে ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়।

রাইটস ইস্যু থেকে প্রাপ্ত অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বার্জারের তৃতীয় কারখানা স্থাপনের জন্য ব্যবহার করা হবে। প্রকল্পটি এপ্রিল ২০২৬ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে এবং এর জন্য প্রায় ৮১৩ কোটি টাকা খরচ হবে।

বার্জার পেইন্টসের এমডি রূপালী হক চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের এমডি রেজা উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের এমডি এন্ড সিইও এম জামাল উদ্দিন, বার্জারের সিএফও এন্ড ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার মোঃ মহসিন হাবিব চৌধুরী এবং উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ব্যবসা সম্প্রসারণে রাইট শেয়ার ছাড়বে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১:১৭ হিসেবে শেয়ারহোল্ডারদের এই শেয়ার দেবে। অর্থাৎ প্রতি ১৭টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়া হবে। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১৩৬৬ টাকা প্রিমিয়াম নেবে। প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের দাম পড়বে ১৩৭৬ টাকা।

এই প্রক্রিয়ায় বার্জার পেইন্টস ২৭ লাখ ২৮ হাজার ১১১টি শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহিত অর্থ দিয়ে কোম্পানির তৃতীয় কারখানা স্থাপন ব্যায়ের একাংশ মেটাবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প পার্কে আলোচিত কারখানা স্থাপন করা হবে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮১৩ কোটি টাকা। আগামী ২০২৬ সালের এপ্রিল নাগাদ এ কারখানা বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে কোম্পানি আশা করছে।

রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার লক্ষ্যে কোম্পানিটি আগামী ১০ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করবে। তাদের অনুমতি সাপেক্ষে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।




মুনাফা বেড়েছে বার্জার পেইন্টসের

প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের। কোম্পানির চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

রোববার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৬ সালে তালিকাভুক্ত এ কোম্পানির এপ্রিল থেকে জুন সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সা। যা ২০২২ সালের একই শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় ২০২২ সালের তুলনা ২০২৩ সালের একই সময়ে বেড়েছে ১ টাকা ৯ পয়সা।

মুনাফা বাড়ার সপ্তাহে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০০ টাকা ৭৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২৭৯ টাকা ৭৮ পয়সা।

৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি। এই শেয়ারহোল্ডারদের ২০২২ সালে ৪০০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ৪০ টাকা করে লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বহুজাতিক কোম্পানিটির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১৭৭১ টাকা ৫০ পয়সা।




বার্জার পেইন্টসের  লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৪০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৩ সালের ৩১ মার্চ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুলাই। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৪.৯১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬২.৬৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৯.৭৮ টাকা।

এর আগের হিসাব বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।