সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৩৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৪ টাকা ৬৬ পয়সা।




সাবমেরিন ক্যাবলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ জানুয়ারি দুপুর ২ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




সাবমেরিন ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯ টাকা ২ পয়সা (ডাইলুটেড)। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ টাকা ৭৫ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৬৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৬৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৩ টাকা ৬ পয়সা।

আগামী ২৭ নভেম্বর, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।




বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের পর্ষদ সভা ৫ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৫ অক্টোবর, বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




সাবমেরিন ক্যাবলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। আগামী ৩০ জানুয়ারি দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ বেড়েছে টেলিযোগাযোগ খাতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের শেয়ার কিনছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এ খাতে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার দশমিক ৪ থেকে দশমিক ৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০টি শেয়ার রয়েছে। এই শেয়ারের এর মধ্যে গত ৩১ জুলাই পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। যা ৩০ জুনে ছিল ১৫ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ নতুন করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দশমিক ৪ শতাংশ শেয়ার কিনেছেন। ২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সোমবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ২১৮ টাকা ৯০ পয়সাতে।

এ খাতের ২০০৯ সালে তালিকাভুক্ত একটি বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। ৩০ জুন কোম্পানির ৫ দশমিক ৭৫ শতাংশ শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। এক মাসের ব্যবধানে ৩১ জুলাই সেই শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ৮১ শতাংশে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে কোম্পানির দশমিক ৬ শতাংশ শেয়ার কিনেছেন। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ২৮৬ টাকা ৬০ পয়সা।

তবে বিপরীত চিত্র ছিল বহুজাতিক আরেক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারে। গত ৩০ জুনে ২০২০ সালে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ারের ১ দশমিক ৬৬ শতাংশ ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। ৩১ জুলাই সেই শেয়ার সংখ্যা দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬৫ শতাংশে। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৩০ টাকা।




লভ্যাংশ ঘোষণা বিএসসিসিএল ও ইবনে সিনার

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫.১৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৩.৬৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫.০৫ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯.৩৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৯.৩৯ টাকা। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৬.৬৮ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।