বাংলাদেশ ফাইন্যান্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেটিড রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ফ্যাইনান্স পিএলসির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ১’।

কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।




বিডি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১০ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৮২ পয়সা, যা আগের বছরে ছিলো মাইনাস ১ টাকা ১৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭৩ পয়সা।




আবারও টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেলো বাংলাদেশ ফাইন্যান্স

মূল ব্যাংকিং কার্যক্রমের সক্ষমতা ও টেকসই অর্থায়নের মানদণ্ডে কেন্দ্রীয় ব্যাংক থেকে আবারও টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। এ নিয়ে টানা দু’বার এই কৃতিত্ব অর্জন করলো প্রতিষ্ঠানটি। স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে আয়োজিত সাসটেইন্যাবিলিটি রেটিংপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই তালিকায় সরকারী-বেসরকারি খাতের সেরা চার এনবিএফআই ও ৭ ব্যাংককে টেকসই আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে; সর্বনিম্ন খেলাপি ঋণ, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে টেকসই অর্থায়ন, সবুজ পুনঃঅর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, ব্যাংকিং সেবার পরিধি ও মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা রেটিংয়ের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে ব্যবহার হয়েছে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সবুজ ব্যাংকিংয়ের চর্চাকেও এ মানদণ্ডে অন্যতম নির্ধারক হিসেবে ব্যবহার করা হয়েছে। টেকসই রেটিংয়ে তালিকায় আসার অন্যতম কারণ, টেকসই অর্থায়ন সূচক।

টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের ২৯ শতাংশ হচ্ছে সিএমএসএমই খাতে। বাংলাদেশ ফাইন্যান্স শুধু বড় বড় শহরগুলোতে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই ঋণ বিভিন্ন মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যেখানে শাখা নেই, সেখানেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবরেসন চুক্তির মাধ্যমে এই ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

দেশের প্রান্তিক কৃষি উদ্যোক্তাদের ফাইনান্সিয়াল ইনক্লুশন আওতায় নিয়ে আসতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স এমন মন্তব্য করে তিনি বলেন, ব্রাঞ্চ ব্যাংকিংয়ের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে ডিজিটাল ফাইন্যান্সিং’র মাধ্যমে ব্রাঞ্চ নেটওয়ার্কের বাইরে যেয়েও প্রায় ৪০ টি জেলায় ফাইন্যান্সিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা।




বাংলাদেশ ফাইন্যান্সের এজিএমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন।

এ সময় কোম্পানির পরিচালকবৃন্দসহ উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার হামিদ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মুন্সী আবু নাইম এসিএস।

সমাপ্ত অর্থবছরে ব্যবসায়িক পরিসংখ্যানের উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক  মাহতাব উদ্দিন আহমেদ

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন মাহতাব উদ্দিন আহমেদ। পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ অনুমোদন করে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল ২০২৩) বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে সুদীর্ঘ ৩০ বছরের গৌরবাজ্জল ক্যারিয়ারে মাহতাব উদ্দিন আহমেদ রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিলিভারের ন্যাশনাল ফাইন্যান্স ডিরেক্টরসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বহুজাতিক বেশকিছু প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সে মাহতাব উদ্দিন আহমেদের এই নিয়োগকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন।

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মাহতাব উদ্দিন আহমেদের বোর্ডে অন্তর্ভূক্তকরণ করপোরেট গভর্নেন্স, দক্ষ ব্যবস্থাপনা পর্ষদ এবং আন্তঃনীরিক্ষাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ ফাইন্যান্সের অবস্থানকে সুসংহত ও সুদৃঢ় করবে।

এই নিয়োগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে যে বিপ্লব সংঘটিত হচ্ছে; মাহতাব উদ্দিন আহমেদের দক্ষতা ও দিকনির্দেশনায় তা এগিয়ে যাবে বহুদূর। বাংলাদেশ ফাইন্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে সাথে নিয়ে কোলাবরেশনের মাধ্যমে ফিনটেক ও ডিজিটাল বিজনেসকে যুক্ত করে যে মডেল নিয়ে কাজ করে যাচ্ছে, সেখানে মাহতাব উদ্দিন আহমেদ বিশেষ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, মাহতাব উদ্দিন আহমেদের বোর্ডে অন্তর্ভূক্তিকরণ নিশ্চিত করে বাংলাদেশ ফাইন্যান্সের টেকসই উন্নয়ন আরও বেগবান করা হবে।

এ বিষয়ে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক হিসেবে যোগ দিতে পেরে তিনি গর্বিত। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।