বিজিআইসির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩১ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানির ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং ২০২৪ সালের সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানির এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

বিজিআইসির প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি বা বিজিআইসি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৭৩ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৯ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে অর্থপ্রবাহ ছিল ২০ টাকা ১০ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮২ পয়সায়।

বিজিআইসির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুন বেলা ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় পরিচালকমণ্ডলী আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোসণা করা হতে পারে।

একই সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি তিনটি হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড।

বুধবার (২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ক্রেডিট রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। আর বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ক্রেডিট রেটিং দিয়েছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

নাভানা ফার্মাসিউটিক্যালসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

৫ বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ বীমা কোম্পানির ২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেসব কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেগুলো হলো: পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।

বুধবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিপলস ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা। জানুয়ারি থেকে জুন, ২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৫১ পয়সা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন,২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৫ পয়সা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৬৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯১ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৫ পয়সা।

মুনাফা বেড়েছে বিজিআইসির

চলতি বছরের প্রথম প্রান্তিকের মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।

প্রতিষ্ঠানটির জানুয়ারি ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

সোমবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ‍্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১০ পয়সা। এর আগের বছরের একই সময় ছিল ২০ টাকা ২৫ পয়সা।

প্রথম প্রান্তিকে মুনাফা বৃদ্ধি বিজিআইসির