শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো লিন্ডে বিডি

পুঁজিবাজারের জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লিন্ডে বিডি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লিন্ডে বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৪২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।




শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরই মধ্যে ঘোষিত এ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৮০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৩৭ পয়সায়।

 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারেহাল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৩৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৭৫ পয়সায়।




নগদ লভ্যাংশ দিলো বাটা সু

পুঁজিবাজারে চামড়া খাতে খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত চূড়ান্ত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য সময়ে বাটা সু লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্তভাবে ১০৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৯.৯৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.০১) টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫১.১৬ টাকা।