বঙ্গজের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.০৫ টাকা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.১২ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০২ টাকা।




৪ কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা বুধবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় ৩টি কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর একটি কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: মিথুন নিটিং অ্যান্ড ডাইং, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মিথুন নিটিং: কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বঙ্গজ: কোম্পানিটির পর্ষদ সভা বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

তাল্লু স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।




বঙ্গজের পর্ষদ সভা ১৭ জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।