ফু-ওয়াং সিরামিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত (ডিসেম্বর’২০২২-২৩) ) হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ফু-ওয়াং সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

রোববার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে আয় ছিল ০.০৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৯ পয়সা।