ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খুলনা প্রিন্টিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রিন্টিং ও প্যাকেজিং খাতে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৩ কোটি ৬২ লাখ ৩২ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৮৭ কোটি ৫৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মসিউটিক্যালস লিমিটেডের ৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ১১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৮২ কোটি ৭৪ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেডের ২ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৩৯১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৬৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডেরে ৬৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার, সি পার্ল বিচ রিসোর্টের ৬৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা, প্যাসিপিক ডেনিমসের ৬৪ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৫৩ কোটি ৩০ লাখ টাকার, জেমিনি সি ফুডের ৪৭ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৭ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।




প্রথম ৩০ মিনিটেই লেনদেন ১০০ কোটি টাকা ছাড়াল

আজ ঢাকারশেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনও। তবে আজকের বিশেষ দিক হলো, দিনের প্রথম ৩০ মিনিটেই লেনদেন ১০০ কোটি টাকার ছাড়িয়েছে।

খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেসব খাতের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, সেই সব খাতের কোম্পানি মূল্যবৃদ্ধিতে এগিয়ে থাকছে। গত কয়েক দিন ধরে লেনদেনের শীর্ষ তালিকায় থাকছে সোনালি পেপার; এই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, সে কারণে কাগজ খাতের অন্যান্য কোম্পানির শেয়ারের দামও আজ বাড়ছে।

এ ছাড়া তথ্য প্রযুক্তি খাত মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে। অন্যান্য খাতের কোম্পানির শেয়ারের মূল্য সেভাবে বাড়েনি।

ফলে সূচকও আজ চাঙা; প্রথম ঘণ্টায় বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ দশমিক ৩৫ পয়েন্ট, ডিএসইএস বেড়েছে ৩ দশমিক ৩৫ পয়েন্ট, ডিএস ৩০ সূচক বেড়েছে ৮ দশমিক ২৫ পয়েন্ট।

প্রথম ঘণ্টায় লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড; প্রথম এক ঘণ্টায় এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ২৪ কোটি ২০ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা সোনালি পেপারের লেনদেন হয়েছে ১১ কোটি টাকার; তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর লেনদেন হয়েছে ৯ দশমিক ৪২ কোটি টাকার।




সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহজুড়ে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩)  বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানির মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, ফু ওয়াং ফুড, আইপিডিসি ফাই্যান্স এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাফার্জহোলসিম: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বয় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ ২০২৩।

ফু ওয়াং ফুড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ অন্তর্র্বতীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ ২০২৩।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৭ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৬৮ টাকা ৯৬ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সে। এর জন্য আগামী ২২ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।




সপ্তাহজুড়ে বোর্ড সভার তারিখ জানালো পাঁচ কোম্পানি

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ৫টির মধ্যে চারটি কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পযালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। বাকি একটি কোম্পানি (জুলাই-ডিসেম্বর’২২) ছয় মাসের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে ফু ওয়াং ফুড, লাফার্জহোলসিম, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার, আইপিডিসি ফাইন্যান্স এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এই পাঁচ কোম্পানির মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড বোর্ড সভা আগামী ০২ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

ইউনিলিভার কঞ্জুমার কেয়ার বাংলাদেশ লিমিটেড বোর্ড সভা আগামী ০১ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বোর্ড সভা আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ২:৪৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

ফু ওয়াং ফুড লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।