প্রিমিয়ার সিমেন্টের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

রবিবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী প্রিমিয়ার সিমেন্ট মিলসের দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।




৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনাটা, ডেসকো, ন্যাশনাল টি কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট, কপারটেক, অগ্নী সিস্টেমস এবং আনলিমা ইয়ার্ন।

জানা যায়, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রেনাটা : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৪৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ৩০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৭ টাকা ২৩ পয়সা।

ডেসকো (ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড) : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭২ পয়সা।

ন্যাশনাল টি কোম্পানি : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৮৮ টাকা ৫৯ পয়সা।

প্রিমিয়ার সিমেন্ট : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বার ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৪৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৯৫ পয়সা।

কপারটেক : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৬ পয়সা।

অগ্নী সিস্টেমস : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বার ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সা।

আনলিমা ইয়ার্ন : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বার ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৬ পয়সা।