প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৫৭ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা। গতবছর একই সময়ে ৫ টাকা ৭৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫৩ টাকা ০৭ পয়সা।




৩১ কোম্পানি পরিদর্শনে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩১টি কোম্পানি পরিদর্শন করার অনুমতি পেয়েছে ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই)। গত সোমবার ডিএসইকে এই অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর ৪২ কোম্পানির প্রকৃত অবস্থা জানতে সরেজমিন পরিদর্শনের অনুমতি চেয়ে বিএসইসিতে চিঠি দিয়েছিল ডিএসই। এর মধ্যে অনুমতি পেয়ে ১২টির সরেজমিন তদন্ত শেষে বিএসইসিকে প্রতিবেদনও দিয়েছে।

কোম্পানি চালু আছে কিনা, থাকলে প্রকৃত অবস্থা কী তা জানতে পরিদর্শনে যাবে ডিএসই। এ সময় তালিকাভুক্ত কোম্পানির প্রধান কার্যালয় ও কারখানা পরিদর্শন করবে। আগে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পরিদর্শনে গিয়ে কোম্পানির প্রকৃত অবস্থা যাচাই করতে পারতে স্টক এক্সচেঞ্জ। এখন অনুমতি ছাড়া কোনো কোম্পানি পরিদর্শনে যেতে পারে না ডিএসই।

এ অবস্থার মধ্যে সোমবার ৩১ কোম্পানির প্রকৃত অবস্থা জানতে স্টক এক্সচেঞ্জটি অনুমতি দিয়েছে। এর মধ্যে ৯টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বস্ত্র খাতের কোম্পানি ১০টি। বাকি ১২টি অন্য খাতের।

তালিকার ব্যাংক খাতের কোম্পানিগুলো হলো–রূপালী এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠান খাতে রয়েছে ফারইস্ট, এফএএস, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল এবং উত্তরা ফাইন্যান্স।

এছাড়া বস্ত্র খাতের কোম্পানিগুলো হলো–আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, ড্রাগন সোয়েটার, সিএনএটেক্স, ডেল্টা স্পিনার্স, জেনারেশন নেক্সট, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, তুংহাই নিটিং এবং কাট্টলী টেক্সটাইল।

অন্য কোম্পানিগুলো হলো–জুট স্পিনার্স, বিচ হ্যাচারি, ইমাম বাটন, খুলনা প্রিন্টিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সাইফ পাওয়ারটেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শ্যামপুর সুগার এবং জিল বাংলা সুগার। এসএমই বাজারে তালিকাভুক্ত অপর দুই কোম্পানি হলো–হিমাদ্রি এবং ইউসুফ ফ্লাওয়ার মিলস।




প্রিমিয়ার লিজিং এর এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান আবু সাদেক মো. সোহেল।

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম রবিউল হক, উদ্যোক্তা পরিচালক এ এসএম ফিরোজ আলম, ইঞ্জিনিয়ার এ জেড এম একরামুল হক, জুনেদ আহমেদ, মো. নাসিরউদ্দিন চৌধুরী, মো. আনোয়ারুল হক, পরিচালক নার্গিস আনোয়ারসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান ও কোম্পানি উর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব সুবাস চন্দ্র মৌলিক এফসিএস ।

সমাপ্ত অর্থবছরে সভায় আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




প্রিমিয়ার লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২.৬৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল (২.৯৯) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৩২ টাকা।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৪.২২) টাকা। আগের হিসাব বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.৪০) টাকা। সে হিসেবে এ সময়ের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ১.১৮ টাকা।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটিরে ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২২.৪৮) টাকায়। আর সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২.৯০ টাকা।