প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের রেটিংস অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

সোমবার (২৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রিমিয়ার ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বি এইচ হারুন, আব্দুস সালাম মুর্শেদী, শফিকুর রহমান, জামাল জি. আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, কাইজার এ. চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার হোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

সভায় ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ডা. এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের গ্রাহক ও শেয়ার হোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।




প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট বা সুদহার ঘোষণা করা হয়েছে। সমাপ্ত অর্ধবছরের জন্য ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে।

রোববার (২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয় বলে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে।

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি গত ২৭ ডিসেম্বর থেকে ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

প্রিমিয়ার ব্যাংক বন্ডটির আকার ২০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০ হাজার।




প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৯ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো -১৬.৪০ টাকা। আগের বছরে যা ছিলো ৫ টাকা ৭৬ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭১ পয়সা।




প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি মোর্শেদ

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম ওয়ালি উল মোর্শেদ।

প্রিমিয়ার ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি শাহজালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফরেন এক্সচেঞ্জ ব্র্যাঞ্চ হিসেবে কর্মরত ছিলেন।

এস এম ওয়ালি উল মোর্শেদ ১৯৯৯ সালে সিনিয়র অফিসার হিসাবে প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং জীবনে তিনি প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে ব্র্যাঞ্চ ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক মিটিগেশন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মোর্শেদ বিআইবিএম থেকে এমবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম.কম ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্মেলনে অংশ নিয়েছেন।




‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন’ পেল প্রিমিয়ার ব্যাংক

‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস ইনোভেশন ২০২২-২৩’ অ্যাওয়ার্ড অর্জন করেছে দি প্রিমিয়ার ব্যাংক। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিমের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এ সময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের পরিচালক সারোয়ার হোসেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও এবং প্রিমিয়ার ব্যাংকের ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স মো. তারেক উদ্দিন ও হেড অব কার্ড বিজনেস আরমান হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




বেশি দামে ডলার বিক্রিতে শাস্তি পাবেন ১০ ব্যাংকের ট্রেজারি প্রধান

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১০৯(৭) ধারা অনুযায়ী কেন ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই ধারায় বলা আছে, আইন লঙ্ঘনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারে।

চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

ডলার কারচুপির অভিযোগে ব্যাংকগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত বছর ডাচ্-বাংলা, প্রাইম, সিটি, সাউথইস্ট, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি, এইচএসবিসি, মার্কেন্টাইল, ঢাকা, ইউনাইটেড কমার্শিয়াল ও ব্যাংক এশিয়াসহ ১২ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

এরপর ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তাদের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলি করার নির্দেশ দিলেও পরে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গত বছর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও এবিবি কেন্দ্রীয় ব্যাংকের অনানুষ্ঠানিক নির্দেশে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠান দুটি সেপ্টেম্বর থেকে অভিন্ন বিনিময় হার কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সেসময় ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।




প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা বিতরণ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিকীর (২৭ ডিসেম্বর, ২০২২ থেকে ২৬ জুন, ২০২৩) পর্যন্ত মুনাফা ইউনিটহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বন্ডটির ট্রাস্টি ব্যাংকের মাধ্যমে মুনাফা ইউনিটহোল্ডারদের মধ্যে হস্তান্তর সম্পন্ন করেছে।

আলোচিত সময়ের জন্য বন্ডধারীদের জন্য ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করা হয়েছে।




‘এ’ ক্যাটাগরিতে উন্নীত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বন্ডটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের জন্য কুপন পেমেন্ট ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৯.৯৯ শতাংশ হারে কুপন পেমেন্ট প্রদান করা হয়। গত বছরের সোমবার (৬ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় প্রথম বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

বন্ডটি ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য মুনাফা বিতরণের রিপোর্ট করেছে। তাই বন্ডটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।