প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১২ টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।




প্রগতি লাইফের প্রায় ১৯০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০২৩ সালের প্রথমার্ধে ১৮৯ কোটি ৬৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। কোম্পানিটির গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৬ শতাংশ বেশি। কোম্পানিটি ২০২৩ সালের জানয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ৬০ হাজার ১৫২টি বীমা দাবি নিষ্পত্তি করেছে। যার মধ্যে রয়েছে মৃত্যুদাবি, মেয়াদপূর্তি দাবি এবং চিকিৎসা দাবিসহ অন্যান্য বীমা সুবিধা। কোম্পানিটির দাবি নিষ্পত্তির গড় সময় ছিল পাঁচ কার্যদিবস।

এর আগে ২০২২ সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৩১৫ কোটি ৭৫ লাখ টাকার দাবি পরিশোধ করেছে। এ সময় কোম্পানিটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ। এ বিষয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম বলেন, আমরা আমাদের গ্রাহকদের দ্রুত এবং ঝামেলামুক্ত বীমা দাবি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি বলেন, ‘আমরা আমাদের বীমা দাবি নিষ্পত্তির কার্যক্রমকে আরো সহজ ও উন্নত করার জন্য কাজ করছি; যাতে আমাদের গ্রাহকরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বীমা দাবি পেতে পারেন।’ জালালুল আজিম আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি গ্রাহকসেবার প্রতি আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশে জীবন বীমার জন্য গ্রাহকের আদর্শ পছন্দ হিসেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের নাম সর্বাগ্রে থাকবে।’ —বিজ্ঞপ্তি




প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

এর আগের হিসাব বছরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।