উৎপাদনে ফিরেছে প্যাসিফিক ডেনিমস

প্রায় দুই মাস বন্ধ থাকার পর প্যাসিফিক ডেনিমস লিমিটেডের উৎপাদন কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উৎপাদনকেন্দ্র এবং আশপাশের এলাকার গ্যাস সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর শনিবার (২২ জুন) থেকে আবারও উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।

গত ২৮ এপ্রিল কোন পূর্ব সতর্কতা ছাড়াই প্যাসিফিক ডেনিমসের কারখানা এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় । কোম্পানিটির কারখানার উৎপাদন গ্যাস ভিত্তিক ক্যাপটিভ পাওয়ার নির্ভর হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় উৎপাদন। সেই থেকে প্রায় দু’মাস উৎপাদনকেন্দ্র বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরলো প্যাসিফিক ডেনিমস।




ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৯.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১২.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২.৮০ টাকা বা ২৮.২৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর বেড়েছে ২৪.৮৪ শতাংশ, খান ব্রাদার্সের ২১.৬৩ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ১৪.০৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৩.৫৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১২.৭৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১২.১২ শতাংশ, এসকে ট্রিমসের ১০.৬২ শতাংশ, কর্ণফুলি ইন্সুরেন্সের ১০.৪৮ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ৭.৮০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।