নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।




প্যারামাউন্ট টেক্সটাইলের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০১তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। ২৫০ কোটি টাকা মূল্যের এ বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড।

বন্ডটি ৯ থেকে ১২ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লক্ষ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আর্থিক খরচ ন্যূনতমকরণ এবং ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে। এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে সেনা কল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড।




বন্ড ছেড়ে ২৫০ কোটি টাকা তুলবে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটিকে এ বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ৯০১তম কমিশন সভায় এ বন্ডটির অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৫০ কোটি টাকার বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। মেয়াদ শেষে বন্ডটির পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি হবে হস্তান্তরযোগ্য। এই বন্ডের বিপরীতে কোনো নিরাপত্তা জামানত থাকবে না। বন্ডটিতে কোনো কুপন থাকবে না।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ৯ থেকে ১২ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি আর্থিক খরচ ন্যূনতমকরণ এবং ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে এনডিবি ক্যাপিটাল লিমিটেড। এছাড়া, উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।




প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (পিটিএল) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করা তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) ।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের (আলফারেটিং) রেটিংস অনুযায়ী, প্যারামাউন্ট টেক্সটাইলের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ১৮ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।