শেয়ার কারসাজি: সাকিবসহ ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানসহ চার ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৩তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মো. আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতব্বেরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী আবুল খায়ের হিরুর সঙ্গে সংঙ্ঘবদ্ধ হয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের কারসাজির খবর শোনা যাচ্ছিলো। তবে বিএসইসি তাকে শাস্তির আওতায় আনছিলো না। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন তাকে শাস্তির আওতায় আনলো।




প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “এএ”। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-১” ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এই ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।




৫ বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ বীমা কোম্পানির ২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেসব কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেগুলো হলো: পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।

বুধবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিপলস ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা। জানুয়ারি থেকে জুন, ২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৫১ পয়সা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন,২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৫ পয়সা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৬৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯১ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৫ পয়সা।




১৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

সভায় এই কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

এদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, যমুনা ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, এনআরবিসি ব্যাংকের আগামী ২৪ জুলাই দুপুর ২টা ৪০ মিনিটে, সাউথইস্ট ব্যাংকের ২৬ জুলাই বিকেল ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল ৩টায়, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩০ জুলাই বিকেল ৩টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল ৩টায়, নিটল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং হাইডেলবার্গ সিমেন্টের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।




৬ বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ৬টি কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৫ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

প্রগতি ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.২৭ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.০৭ টাকায়।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬৮ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৮৮ টাকায়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮৬ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৬৩ টাকায়।

ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭১ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৮৪ টাকায়।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৩১ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৮৬ টাকায়।

মেঘনা ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬৬ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৪ টাকায়।




প্যারামাউন্ট ইন্স্যুরেন্স‘র  ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ১ টাকা করে মোট ৪ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬ টাকা এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির তথ্য মতে, পূর্ব নির্ধারিত সময়ে অনুসারে সোমবার (৩ এপ্রিল) বিমা কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে কোম্পানির কর পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অর্থাৎ ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয় পর্ষদ। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে জমা হবে।

এর আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৩ টাকা ৩ পয়সা। ওই বছরও শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১২ জুন। ওইদিন কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মে।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮১ পয়সা। যা আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ২৫ পয়সায়।

কোম্পানিটি ২০২১ সালের জন্যও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর অর্থাৎ ২০২০ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। সোমবার সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ টাকা ৪০ পয়সা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেনের ওপর কোনো সীমা থাকছে না।