পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৩ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭৫ পয়সা।




পূরবী ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন

শেয়ারবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ মে বিকাল ৩ টার পরিবর্তে একইদিনে বিকাল ৪ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যলোচনা করে শেয়ারহোল্ডারদে জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এছাড়া সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।




পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মুজিবুল ইসলাম।

এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সুকুমার চন্দ্র রায়, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব সোহাগ তালুকদার।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ১৮ কোটি ৩৪ লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ১৮ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৭৯ টাকা, যা আগের বছর ছিল ৮ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কিছুটা বেড়েছে। ২০২২ সালে মোট সম্পত্তির পরিমাণ ১৩৯ কোটি ৬০ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১২৪ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য বছরে কোম্পানির বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৯৬ কোটি ১১ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া ২০২২ অর্থ বছরে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় দাঁড়ায় ১০ কোটি ৩৭ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৮ কোটি ১৩ লাখ টাকা।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২১ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ১.৪৪ টাকা, যা আগের বছর ছিল ১.৩৭ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ১৩.৬৯ টাকা, যা ২০২১ সালে ছিল ১৩.৩৭ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশসহ (নগদ ৭% স্টক ৩%) সভার অন্যান্য কর্মসূচি বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।




পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম ৩ সেপ্টেম্বর

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে কাল। বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি পাওয়ার পর এ বছরের ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামীকাল বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১০ জুলাই।