পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ কমিশন সভা অনুষ্ঠিত হয়।

কমিশন সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল রিডিমেবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিশন।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে বন্ডটির কুপন হার নির্ধারণ করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে পূবালী ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফিন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।




পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ১২.৫০ শতাংশ বোনাস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৬ টাকা ৭৪ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬ টাকা ১ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬১ টাকা ১ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ২৩ পয়সা।

আগামী ১৮ জুন সকাল ১১ ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।




পূবালী ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভা কক্ষে ৯৩১ তম কমিশন সভায় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বিএসইসি জানায় পূবালী ব্যাংকের বন্ডটি হবে রূপান্তর অযোগ্য। মেয়াদ শেষে এটি সম্পূর্ণ অবসায়িত হবে। এর বিপরীতে কোনো জামানত থাকবে না। বন্ডের সুদের হার হবে ভাসমান। সুদের রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ সুদ যোগ করে এর কুপন রেট তা সুদের হার নির্ধারণ করা হবে। আলোচিত বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে এটি বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক পিএলসি ব্যাসেল-৩ বাস্তবায়নে টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করবে।

এই বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এর অ্যারেঞ্জারের দায়িত্বে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

পূবালী ব্যাংকের এই বন্ড স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের তালিকাভুক্ত হবে।




পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ২২ মার্চ, ২০২৫) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বাৎসরিক ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফাপ্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট এখনো ঘোষণা করা হয়নি। মঙ্গলবার পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।




পূবালী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ব্যাংকটির পর্ষদ সভা আগামী ২৯ জুলাই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত এ পর্ষদ সভায় ব্যাংকটি তার দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনার পর তা প্রকাশ করবে ব্যাংকটি।




পূবালী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ৮ মে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।




পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

রোববার (২১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৭৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.৪৯ টাকা।

আলোচ্য হিসাব বছরের কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্বক হয়েছে ২.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্বক এনওসিএফপিএ ছিল ৩ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪.৩৩ টাকা। এই কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে রোববার কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।




 ডেল্টা লাইফের  চেয়ারম্যান পুনর্নির্বাচিত হাফিজ আহমেদ মজুমদার

হাফিজ আহমেদ মজুমদার এমপি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি পরিচালনা পর্ষদের ২৬০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট-৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং গুলশান ক্লাব ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনেরও সদস্য। তিনি চার দশকেরও অধিক সময় ধরে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

১৯৮৫ সালে ‘হাফিজ মজুমদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ গড়ে তোলেন, যার মাধ্যমে সিলেট শহরে নতুন নতুন স্কুল ও কলেজ গড়ে উঠেছে। শিক্ষা খাতের মানোন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন তিনি।




পূবালী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে মিলবে ৫ শতাংশ প্রণোদনা

প্রবাসীদের জন্য রেমিট্যান্সে বাড়তি আড়াই শতাংশ প্রণোদনা দেবে বেসরকারি খাতের পূবালী ব্যাংক। বৈধপথে রেমিট্যান্স পাঠালে সরকারের পক্ষ থেকে নগদ আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে পূবালী ব্যাংকের পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিআইএন)-ভিত্তিক রেমিট্যান্স পাঠালে মিলবে ৫ শতাংশ প্রণোদনা।

সোমবার (২০ নভেম্বর) পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বাড়তি প্রণোদনার নির্দেশনা তাদের সব শাখা ও উপশাখাসহ সংশ্লিষ্ট অফিসে পাঠিয়েছে।

এতে বলা হয়, অর্থনীতির উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনা করে এবং প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিংচ্যানেলের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করার জন্য আমাদের ব্যাংক শুধুমাত্র ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম এবং ব্যাংক মাস্কটেরমাধ্যমে গৃহীত কেবলমাত্র পিআইএন-ভিত্তিক রেমিট্যান্সের বিপরীতে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি ব্যাংকের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত আড়াই শতাংশ নগদ প্রণোদনাসহ ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই তিনটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্সের বিপরীতে ৫ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে




বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে পূবালী ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১৪০৭তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এর উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের পর্যাপ্ততা নিশ্চিত করা। তবে প্রস্তাবিত বন্ডের মেয়াদ ও সুদের হার কত হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।




বৃহস্পতি থেকে শনিবার পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ

আইটি অবকাঠামো উন্নয়ন অর্থাৎ সফটওয়্যারে আপগ্রেডেশনের কাজ সম্পন্ন করতে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে পূবালী ব্যাংক।

সোমবার (২৫ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বন্ধ রাখার বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।

বার্তায় জানানো হয়, আইটি অবকাঠামো উন্নয়নজনিত কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে ৩০ সেপ্টেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।




বড় দরপতন শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল রোববার ৩১০ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে মাত্র ১২টির দর বেড়েছে। দর হারিয়েছে ১৪৮টি এবং বাকি ১৫০টির দর অপরিবর্তিত ছিল। ক্রেতার অভাবে ৮২ কোম্পানির কোনো শেয়ারের কেনাবেচাই হয়নি।

এ দরপতনে আরও ১০ কোম্পানির শেয়ার দর হারিয়ে ফ্লোর প্রাইসে নেমেছে। এতে ফ্লোর প্রাইসে পড়ে থাকা শেয়ার বেড়ে ২৪০টিতে উন্নীত হয়েছে। যে ১০ শেয়ার ফ্লোর প্রাইসে নেমেছে সেগুলো হলো– পূবালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, সিলকো ফার্মা, দেশ গার্মেন্টস, মেট্রো স্পিনিং, মেঘনা কনডেন্সন্ড মিল্ক, নর্দার্ন জুট এবং উসমানিয়া গ্লাস।

এমন দরপতনের পেছনে প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের প্রভাব থাকতে পারে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টদের অনেকে। বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা বলেন, এ খবরের প্রভাবে বাজার কী ধরনের আচরণ করে, তা দেখতে অনেকে লেনদেন পর্যবেক্ষণ করছিলেন। এতে ক্রয় চাপের তুলনায় বিক্রি চাপ বেড়ে যায় এবং দরপতন শুরু হয়। পরে আতঙ্কে আরও বিক্রি বাড়লে ত্বরান্বিত হয় দরপতন। অধিকাংশ শেয়ারের দরপতনে ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট হারিয়ে ৬২৮০ পয়েন্টে নেমেছে, গত ১৬ আগস্টের পর যা একদিনে সর্বোচ্চ পতন।

পর্যালোচনায় দেখা গেছে, ফ্লোর প্রাইসের ওপরে থাকা সব খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। গত কিছুদিন ধরে বাড়তে থাকা বীমা খাতেও বড় দরপতন হয়েছে। এদিন তালিকাভুক্ত ৫৭ বীমা কোম্পানির মধ্যে ৫৫টির কেনাবেচা হয়েছে, যার ৪৬টিই দর হারিয়েছে। এ খাতের ৫ শেয়ারের দর বৃদ্ধির পরও সার্বিক হিসাবে বীমা খাতের প্রায় আড়াই শতাংশ দরপতন হয়েছে। দরপতনের কারণে ক্রেতাদের আগ্রহ কম থাকায় লেনদেনেও বড় হয়েছে। ডিএসইতে গতকাল ৫০০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় প্রায় ২৩৫ কোটি টাকা কম। সর্বাধিক প্রায় ১০৮ কোটি টাকার লেনদেন কমেছে বীমা খাতে। লেনদেন নেমেছে ২০০ কোটি টাকার নিচে।

দিনব্যাপী দরপতনের মধ্যেও ইউনিয়ন ইন্স্যুরেন্স নামক কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এ ছাড়া প্যারামাউন্ট এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের দর যথাক্রমে সোয়া ৫ শতাংশ এবং প্রায় ৪ শতাংশ দর বেড়ে এর পরের অবস্থানে ছিল। বিপরীতে লভ্যাংশ ঘোষণার পর অগ্রণী ইন্স্যুরেন্স পৌনে ১২ শতাংশ দর হারিয়ে ছিল দরপতনের শীর্ষে।

যমুনা এডিবল ও এমারেল্ড অয়েলের চুক্তি

উত্তরবঙ্গের রাইস ব্র্যান তেল উৎপাদক যমুনা এডিবল অয়েলের আছে কারখানা, অভাব চলতি মূলধনের। কারখানাটি সচল করতে জাপান প্রবাসী মিয়া মামুনের কোম্পানি মিনৌরি জোগান দেবে চলতি মূলধনের। উৎপাদিত তেল বিপণন করবে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল। এভাবে উৎপাদন করতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে এ তিন কোম্পানি। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন এমারেল্ডের এমডি আফজাল হোসেন, মিনৌরির মিয়া মামুন এবং যমুনা এডিবল অয়েলের এমডি লুৎফর রহমান।

সংশ্লিষ্টরা জানান, যমুনা এডিবলের উৎপাদন ক্ষমতা ৬২০ টন। অন্যদিকে এমারেল্ডের ৩০০ টন। যমুনা এডিবলের উৎপাদিত তেল বিপণন থেকে প্রাপ্ত মুনাফা তিন কোম্পানি ভাগাভাগি করবে। এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন বলেন, এ চুক্তির ফলে তাঁর কোম্পানির ব্যবসা বাড়বে এবং টার্নওভার হাজার কোটি টাকায় পৌঁছাবে। এর মাধ্যমে শুধু এমারেল্ড অয়েলের বছরে ৩০ কোটি টাকার বেশি মুনাফা হতে পারে।




পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ২২ মার্চ, ২০২৪) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বাৎসরিক ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফা প্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট এখনো ঘোষণা করা হয়নি।

জানা গেছে, সোমবার পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।

২০২২ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর ও একই বছরের ২৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট হারে মুনাফা বিতরণ করায় করপোরেট বন্ডটিকে লেনদেনের জন্য ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।




পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে বন্ডটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।




পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

 

রোববার (১৬ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পূবালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.২৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৯৬ টাকা।

 

এর আগের হিসাব বছরে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।