টানা ৪ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

হিন্দু ধর্মালম্বীদের সর্বোবৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।। আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অর্থাৎ দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্তের কথা জানিছে অন্তরবর্তীকালীন সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীরা এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে।

আগামী বৃহস্পতিবার সরকার ঘোষিত অতিরিক্ত ছুটি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকবে। এর ফলে ৪দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

টানা ৪দিন বন্ধ থাকার পর সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।




 বেক্সিমকোসহ ৩ কোম্পানির ফ্লোর উঠেনি যে কারণে

পুঁজিবাজারে বেক্সিমকোসহ ৬ কোম্পানির ফ্লোরপ্রাইস প্রত্যাহারে দেওয়া নির্দেশনা কার্যকর হয়নি। ওই নির্দেশনা অনুসারে, আলোচিত ৬ কোম্পানির মধ্যে তিনটির ফ্লোর আজ রোববারই ওঠে যাওয়ার কথা ছিল। অন্য তিন কোম্পানির ফ্লোর আগামী ১৪ আগস্ট, বুধবার উঠার কথা।

কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্বাক্ষর করা ওই নির্দেশনা বাস্তবায়ন করেনি কোনো স্টক এক্সচেঞ্জ। বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ পরস্পর আলোচনা করেই আলোচিত নির্দেশনাটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ৮ আগস্টের (বৃহস্পতিবার) তারিখে স্বাক্ষর করা ওই নির্দেশনা অনুসারে, আজ বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের উপর থেকে ফ্লোর ওঠে যাওয়ার কথা। আর আগামী ১৪ আগস্ট ফ্লোর উঠার কথা বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক পিএলসি ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফ্লোর।

কিন্তু শেষ মূহুর্তে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ শিবলী রুবাইতের স্বাক্ষর করা ওই নির্দেশনাটি বাস্তবায়ন করেনি।

সূত্র জানিয়েছে, আলোচিত নির্দেশনাটি বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের একক কর্তৃত্বে জারি করা হয়। এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থাকলেও শিবলী রুবাইয়াত তা করেননি। এমন কি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শিবলী রুবাইয়াত অফিসেও আসেননি কোনোদিন। যে তারিখে (৮ আগস্ট) ওই নির্দেশনাটি জারি দেখানো হয়েছে, সেদিনও তিনি অফিসে অনুপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (১০ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সংশ্লিষ্টরা পদত্যাগের দু’দিন আগে কমিশনের কারো সঙ্গে আলোচনা না করে অনেকটা গায়ের জোরে জারি করা শিবলীর ওই নির্দেশনাকে উদ্দেশ্যমূলক মনে করছেন। বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেড ফ্লোর প্রত্যাহারের তালিকায় থাকায় সন্দেহ আরও বেড়ে গেছে। গত ১৫ বছরে সালমান এফ রহমান নানা কৌশলে পুঁজিবাজারে ব্যাপক লুটপাট চালিয়েছেন। সর্বশেষ তিন বছরে বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজি, সুকুক ইস্যু করে ৩ হাজার কোটি টাকা উত্তোলন, পরবর্তীতে আরও দুটি বন্ড ইস্যু করে ৩ হাজার ৬২৫ কোটি টাকা উত্তোলনে বিএসইসির ওই চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের প্রশ্রয় ও সহযোগিতা ছিল।

জানা গেছে, সালমান এফ রহমান বেশ কিছু ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকে বেনামে বেক্সিমকোর বিপুল সংখ্যক শেয়ার কিনে রেখেছেন। হঠাৎ ফ্লোর তুলে দেওয়া হলে যে কোনো দামে ওই শেয়ার বিক্রি করে সব টাকা বিদেশে পাচার করে দেওয়া হতে পারে। তাই সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা না করে ফ্লোর প্রত্যাহার সমীচীন হবে না বলে মনে করছে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ।




লভ্যাংশ দেবে না এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফান্ডটির ট্রাস্টি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৪ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিইউ ছিল ০.৫০ টাকা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০.২৫ টাকা।