প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট বা সুদহার ঘোষণা করা হয়েছে। সমাপ্ত অর্ধবছরের জন্য ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে।

রোববার (২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয় বলে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে।

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি গত ২৭ ডিসেম্বর থেকে ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

প্রিমিয়ার ব্যাংক বন্ডটির আকার ২০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০ হাজার।




পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ২২ মার্চ, ২০২৪) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বাৎসরিক ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফা প্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট এখনো ঘোষণা করা হয়নি।

জানা গেছে, সোমবার পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।

২০২২ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর ও একই বছরের ২৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট হারে মুনাফা বিতরণ করায় করপোরেট বন্ডটিকে লেনদেনের জন্য ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।




পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে বন্ডটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।