পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এর আগে বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২.১৫ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৫০ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩৫ টাকা বা ১০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি ঋণাত্মক এনওসিএফপিএস ছিল (৩.৮৯) টাকা।

‎২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৭১ টাকায়।




পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৬ মে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।

আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৭৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৪.৯৭ টাকা।

গত ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪.৬৫ টাকা।




পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৮৩ পয়সা সমন্বিত আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩ টাকা ৬৭ পয়সা ছিল।




পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮৩ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১০ টাকা বা ১২.০৫ শতাংশ।

এছাড়া চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৫০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৩.৬৭ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৭ টাকা বা ৪.৬৩ শতাংশ।

এদিকে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে (৩.৮৯) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি মুনাফা ছিল (৪.৩৭) টাকা।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.১৯ টাকা।




পাওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এর আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৮ পয়সা।




১৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

সভায় এই কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

এদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, যমুনা ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, এনআরবিসি ব্যাংকের আগামী ২৪ জুলাই দুপুর ২টা ৪০ মিনিটে, সাউথইস্ট ব্যাংকের ২৬ জুলাই বিকেল ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল ৩টায়, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩০ জুলাই বিকেল ৩টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল ৩টায়, নিটল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং হাইডেলবার্গ সিমেন্টের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।




পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

 

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬.৯৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৮৮ টাকা।

 

এর আগের হিসাব বছরে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।