ওয়ালটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪–মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৪ টাকা ৫৬ পয়সা আয় করেছিলো।




দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (২ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো-সিটি ব্যাংক লিমিটেড ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

 

সিটি ব্যাংক লিমিটেড: ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১১ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানির পর্ষদ সভা আগামী ৯ এপ্রিল দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।