এমারেল্ড অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৮ মার্চ দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে আর্থিকখাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে কোম্পানিটির পর্ষদসভা আজ সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টার পরিবর্তে আগামী ২৮ মার্চ বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সা।




স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




পেনিনসুলার পর্ষদ সভা ২২ জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ১০ পয়সা লোকসান করেছিলো।