পাওয়ার গ্রিডের পরিশোধিত মূলধন বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের পরিশোধিত মূলধন বেড়েছে। প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির এ মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ টি অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছে। অর্থসূচকডটকম যার মোট মূল্য ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা ।

পূর্বে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমান ছিলো ৮ হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা। অর্থসূচকডটকম এর মাঝে সাধারণ শেয়ার ছিলো ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং প্রিফারেন্স শেয়ার ছিলো ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।তবে বর্তমানে প্রায় আড়াই হাজার কোটি টাকার নতুন প্রিফারেন্স শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনে মোট প্রিফারেন্স শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৯৯০ টাকা। অর্থসূচকডটকম ফলে টাকার অংকে কোম্পানিটির সর্বশেষ পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।

উল্লেখ, গত ১৯ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড কে অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করার অনুমোদন দেয়।




অনুমোদিত মূলধন বাড়াতে অনুমোদন পেলো রূপালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটির বর্তমান মূলধন ৭০০ কোটি টাকা। রূপালী ব্যাংক মূলধন বাড়িয়ে দুই হাজার ৫০০ কোটি টাকা করতে পারবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাবের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন এই সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি ইক্যুইটির বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে পারবে রূপালী ব্যাংক।

রূপালী ব্যাংক সেবার মান বৃদ্ধি, খেলাপী ঋণ আদায় ও ঋণ বিতরণে বৈচিত্র আনয়নের মাধ্যমে ২০২৩ সালে মুনাফাসহ সকল আর্থিক সূচকে রেকর্ড সৃষ্টি করেছে। ব্যাংকটির খেলাপী ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানী শাখা কমানো ও অটোমেটেড চালনসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

গত বছরের প্রথম নয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫ ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ক্যাশ ফ্লো বা শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে রূপালী ব্যাংকের। তালিকাভুক্ত এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি সহ ২২টি ব্যাংকের ক্যাশ ফ্লো বেড়েছে জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে।

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) রূপালী ব্যাংকের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১১৬ টাকা ৫৪ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৬৯ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৮৬ টাকা ১২ পয়সা। ব্যাংকটি ২০২২ সালে যেখানে ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ১০৬ কোটি সেখানে ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭০০ কোটি টাকারও বেশি। পরিচালন মুনাফার এই চিত্র পুঁজিবাজারে তালিকাভূক্ত একমাত্র রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি’র। বছর শেষে পরিচালন মুনাফা বেড়েছে ৭ গুণেরও বেশি।

গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে ৭ গুণ। শুধু মুনাফা নয় বরং খেলাপি ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানি শাখা কমানো, অটোমেটেড চালানসহ সকল ক্ষেত্রের অর্জনে ইতিহাস সৃষ্টি করেছে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি। নগদ আদায়েও ব্যাংকটির ইতিহাসের সর্বোচ্চ সফলতা এসেছে। এক্ষেত্রে ঈর্ষনীয় সফলতা দেখিয়েছে ব্যাংক

ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৬৪ কোটি ৭০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৩২ কোটি ৯৪ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫। সরকারের কাছে রয়েছে ব্যাংকটির ৯০ দশমিক ১৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ১৩ শতাংশ শেয়ার। আর বাকি ৬ দশমিক ৬৮ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।




সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সচিব নিয়োগ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ বিন আবেদিন।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৬৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৬২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।




মূলধন বাড়ানোর অনুমতি পেলো এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৫ নভেম্বর) কোম্পানিটিকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বর্তমানে এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। কোম্পানিটি এই মূলধন ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বাড়িয়ে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৪০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল।

অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে এমারেল্ড অয়েল। কোম্পানির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ এর অনুকূলে এই শেয়ার ইস্যু করা হবে।

গত বছরের নভেম্বরে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে। তাতে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে বিষয়টির অনুমোদন চেয়ে বিএসইসির কাছে আবেদন করে কোম্পানিটি।




পাঁচশ কোটি টাকার বন্ড ছাড়বে এবি ব্যাংক

বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটির নাম হচ্ছে ‘এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-ভি’। ব্যাংকটি টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে। পর্ষদ অনুমোদনের পর এবার চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকটি। সংস্থা দুটির সম্মতির পরপর বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করবে।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ৮৭৮ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। ৮৭ কোটি ৮১ লাখ ৩২ হাজার ১০৭টি শেয়ারের ব্যাংকটি সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ৫ শতাংশ (৩ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ) লভ্যাংশ দিয়েছিল।




 রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত আমরা নেটওয়ার্কসের

পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য রাইট শেয়ার ইস্যু করারও ঘোষণা দিয়েছে। রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানি তাদের পরিশোধিত মূলধন বাড়াবে।

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ ঘোষণা ও রাইট শেয়ার ইস্যু করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ২:১ (আর) হারে রাইট শেয়ার ইস্যু করবে আমরা নেটওয়ার্কস । অর্থাৎ বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ারের অফার মূল্য হবে ৩০ টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে।

রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটি বিএমআরই (নেটওয়ার্কিং সিস্টেম আপডেট, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ) ও আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

রাইট শেয়ার ইস্যুর এই সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা উত্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আমরা নেটওয়ার্কস। বিএসইসির অনুমোদন পেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।




আরো ৩ কোটি শেয়ার ছাড়বে লিগ্যাসি ফুটওয়্যার

হঠাৎ দাম বাড়তে থাকা কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড এবার আরো ৩ কোটি শেয়ার ছাড়বে পুঁজিবাজারে। ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকায় মূলধন বাড়ানো হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার গত ১৯ মার্চ থেকে অস্বাভাবিক হারে বাড়ছে। ১৯ মার্চ শেয়ারটি লেনদেন ৪২ টাকা ৪০ পয়সা। সেখান থেকে ৫৫ টাকা ৪০ পয়সা বেড়ে সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ৯৭ টাকা ৭০ পয়সা। অর্থাৎ দ্বিগুণের বেশি দাম বেড়েছে কোম্পানির শেয়ার।

মূলধন ঘাটতির দূর করতে শেয়ার ইস্যু করবে এমন খরবে শেয়ারটির দাম বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে কোম্পানির আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১০ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতি দিয়েছে।

এর আগের গত ১ অক্টোবর অনুষ্ঠিত লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আলোকে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করলে কমিশন তা অনুমোদন করে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। শেয়ার সংখ্যা এক কোটি ৩০ লাখ। এই শেয়ারের ৩০ শতাংশ আছে উদ্যোক্তাদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ধারণ করছে ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

সর্বশেষ বছরে লিগ্যাসি ফুটওয়্যার ১ কোটি ১১ লাখ টাকা নিট লোকসান দিয়েছে। শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।