আজ পর্ষদ সভা করবে দুই কোম্পানি

আজ অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা। কোম্পানি দুটি হলো একমি পেস্টিসাইডস এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডসের পর্ষদ সভা আজ বুধবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

সভায় একমি পেস্টিসাইডসের ৩০ জুন ২০২৩ তারিখে এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানি দুটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।




৪ কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা বুধবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় ৩টি কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর একটি কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: মিথুন নিটিং অ্যান্ড ডাইং, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মিথুন নিটিং: কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বঙ্গজ: কোম্পানিটির পর্ষদ সভা বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

তাল্লু স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।




ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা স্থগিত

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি পর্ষদ সভা স্থগিত করেছে।

মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে আলোচ্য প্রতিবেদনটি পর্যালোচনা করে অনুমোদন দেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এছাড়া, আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রদানের ঘোষণা দিতে পারে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ।




দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো-পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে। পাশাপাশি কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ট্রাস্ট ব্যাংক: কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী আগামী ১৫ জুলাই, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।




 লোকসানের কবলে পেনিনসুলা চিটাগং

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

যা রোববার (৭ মে) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৬৭৭ টাকা। তাতে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২০ পয়সা।

এর আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৮ কোটি ৫৫ লাখ ১৬ হাজার ৪১৭ টাকা। সেই বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭২ পয়সা।

মুনাফা থেকে লোকসানে পড়ায় গত ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ২ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ২৯ টাকা ৪৭ পয়সা।

৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। আলোচিত সে বছরে ১১কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। রোববার সর্বশেষ সেই শেয়ার বিক্রি হয়েছে ২৭ টাকা ৪০ পয়সা।




ডেল্টা লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা 

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১১ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভায় সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০, ২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ওই দিন বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটির কর্তৃপক্ষ।