এনআরবি ও এনআরবিসি ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ

আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা আনতে এনআরবিসি ব্যাংক পিএলসি ও এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যারা এসব ব্যাংকের তত্ত্বাবধান করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এনআরবিসি ব্যাংকের সতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান করা হয়েছে কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়াকে। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বশর ও মোহাম্মদ আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধ্যাপক ডক্টর সৈয়দ আবুল কালাম আজাদ (৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ এমদাদুল্লাহকে।

এবং এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এনআরবি ব্যাংকের শেয়ার হোল্ডার ইকবাল আহমেদকে। স্বতন্ত্র পরিচালক করা হয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ নুরুল আহকাম (তার বয়স ৭৫ পূর্ণ হওয়া পর্যন্ত) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিজানুর রহমানকে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা আনতে তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো– চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল, এনআরবি এবং মেঘনা ব্যাংক। ২০১৩ সালে রাজনৈতিক বিবেচনায় এসব ব্যাংকের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

বুধবার ব্যাংকগুলোর এমডিকে চিঠি দিয়ে পর্ষদ ভেঙে পুনর্গঠনের তথ্য জানানো হয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এসব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক। এ নিয়ে ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়াও মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার উজমা চৌধুরীকে। পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিনিধি পরিচালক (ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের পক্ষে) তানভীর আহমেদকে। স্বতন্ত্র পরিচালক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক, মো. রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত) মো. নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আলী আক্তার রিজভীকে।




রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

জানা যায়, কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে কোম্পানিটি।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।




অগ্রণী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। যা গত বছর ছিলো ০১ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।

আগামী ২৭ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ এপ্রিল।




অর্ধবার্ষিকে লোকসানে ৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলো শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, ডেল্টা স্পিনার্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, জিবিবি পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, হামিদ ফেব্রিক্স ও ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস।

আফতাব অটোমোবাইলস: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৯৪) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

ডেল্টা স্পিনার্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২০) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০১ টাকা।

জেনারেশন নেক্সট ফ্যাশন: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.১৫) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা।

জিবিবি পাওয়ার: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪৭) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৩ টাকা।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩২) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৪৫ টাকা।

হামিদ ফেব্রিক্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২১) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৫ টাকা।

ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৫) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৯ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।




৪ কোম্পানির লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এসিআই, উসমানিয়া গ্লাস, সাফকো স্পিনিং ও এস্কয়ার নিট কম্পোজিট।

এসিআই: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮.৪২) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৮৯) টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে (৬.৫৩) টাকা।

উসমানিয়া গ্লাস: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৫৯) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.১৯) টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে (৩.৪০) টাকা।

সাফকো স্পিনিং: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৪৬) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২) টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে (৫.৪৬) টাকা।

এস্কয়ার নিট কম্পোজিট: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.১০) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৫১) টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে (০.৫৯) টাকা।




সিঙ্গার বিডির ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.০৩ টাকায়।




ইস্টার্ন লুব্রিকেন্টসের পর্ষদ সভা ৮ জানুয়ারি

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টবর-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




নাম পরিবর্তন করবে পিপলস লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিবর্তে “সোনার বাংলা লিজ ফিন্যান্স পিএলসি” নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ পরিবর্তন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৫ ডিসেম্বর।




বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মুনাফা কমেছে

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৩০ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ৩.৯৮ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ০.৬৮ টাকা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭.২৪ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৬.৬১ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছি ৮৯.৯৭ টাকা।




ন্যাশনাল হাউজিংয়ের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে।

এরই ধারাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

রোববার (২৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির নাম ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’ এর পরিবর্তে ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে সিএসই। বুধবার (২৬ নভেম্বর) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩) পর্যন্ত সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনের পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিগুলো হলো- এসএস স্টিল লিমিটেড, বিডি পেইন্টস লিমিটেড, আরামিট লিমিটেড, ডোমিনেজ স্টিল লিমিটেড ও আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এসএস স্টিল: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৭ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৯৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

বিডি পেইন্টস: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১৬ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৪৫ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

আরামিট: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮.২৫ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪.৯৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ডোমিনেজ স্টিল: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪০ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.১৪ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

আল-আমিন কেমিক্যাল: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩০ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬.৫২ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।




১৫১ কোটি টাকায় নতুন ওয়্যার হাউজ করবে বিএটিবিসি

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের কারখানা উন্নয়নের জন্য প্রায় ১৫১ কোটি টাকায় নতুন ওয়্যার হাউজ নির্মাণ করবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, কোম্পানিটি গাজীপুরে অবস্থিত কারখানা প্রাঙ্গনে নতুন এই ওয়্যার হাউজ নির্মাণ করবে। এর জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৫০ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিটির কারখানার স্ট্যান্ডার্ডসহ মোড়ানো উপাদান, পাতা ও উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য বন্ডেড গুগাম নির্মাণের জন্য ১০৩ কোটি টাকা, গুদাম ইউটিলিটির বৈদ্যুতিক, আগুন শনাক্তকরণ এবং সুরক্ষা ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ও বায়ু চলাচল ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ২৪ কোটি ৫০ লাখ টাকা, কারখানার কর্মচারীদের সুবিধার জন্য মসজিদ, ক্যান্টিন, প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ইয়ার্ড, ফায়ার স্টেশন ও সরঞ্জাম গুদাম নির্মাণের জন্য ২১ কোটি ৪০ লাখ টাকা এবং রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট রাস্তা ও ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থাপনায় ১ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে।

নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। তবে এর মধ্যে কত অংশ নিজস্ব তহবিল ও কতটা ব্যাংক ঋণের মাধ্যমে সংস্থান করা হবে তা জানা সম্ভব হয়নি। বলা হয়েছে, কোম্পানির ক্যাশফ্লোর আলোকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানির সক্ষমতা এবং উৎপাদনশীলতার উন্নতি হবে। কোম্পানির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীন উৎস এবং ব্যাংকের অর্থায়ন থেকে বিনিয়োগে অর্থায়ন করা হবে।




আস্থা লাইফের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ১৭তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি (এলপিআর) সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি (অবঃ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




পপুলার লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ওই সভা হবে।

বুধবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

একই সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।




সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।




প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

এর আগের হিসাব বছরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।




ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২.৬৭ শতাংশ

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.৬৭ শতাংশ।

রোববার (১৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২.৬৭ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ০.৫৪ টাকা।

২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির পুর্নমূল্যায়িত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৭৭ টাকায়।




ডিএসই’র পর্ষদে নতুন ২ স্বতন্ত্র পরিচালক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন দুই জন স্বতন্ত্র পরিচালক যোগদান করেছেন।

তারা হলেন- পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবী ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাওসার আহমেদ।

মঙ্গলবার (১৩ জুন) ডিএসইর ১০৫৭তম পরিচালনা পর্ষদ সভায় যোগদান করেন। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৮ মে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসাবে তাদের নিয়োগ অনুমোদন দেন।

পরিচালনা পর্ষদের সভায় নতুন দুজন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ৩৪ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মো. শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি নেওয়া ও প্রধানমন্ত্রী গোল্ড মেডেলপ্রাপ্ত আইনবিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব কাওসার আহমেদ। নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসই’র পরিচালনা পর্ষদ।

ডিএসই’র পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।




বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা উত্তোলন করবে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৭ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৪৬তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, এ সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে ফুললি রিডিমেবল অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-করর্ভার্টেবল অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।




ইস্টার্ন ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মামুন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন ব্যবস্থাপনা পর্ষদ বিনিয়োগকারীরা । এতে দেখা যায়, আলোচ্য বছরে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫ শত কোটি টাকার বিপরীতে পরিশোধিত মূলধন হয়েছে ১ হাজার ৭৩ কোটি ১০ লাখ টাকা। তাছাড়া প্রতিষ্ঠানটির ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকায়, যা আগের বছর ছিল ২৬ হাজার ৮০১ কোটি ৯০ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯০৭ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে লিজ লোন এন্ড অ্যাডভান্সড দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৯১ কোটি টাকা। এছাড়া আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ক্লাসিফাইড লোন ১৪০ কোটি টাকা হ্রাস পেয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সমাপ্ত অর্থবছরে ২০২ কোটি টাকার উর্ধ্বে অগ্রিম আয়কর প্রদান করে। এছাড়া প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৯৮ কোটি ৯০ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৮ হাজার ৮৮১ কোটি ৫০ লাখ টাকা প্রায়।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক অগ্রগতিতে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশসহ সর্বমোট ২৫ শতাংশ লভ্যাংশ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।




ঢাকা ব্যাংকের মুনাফা ১৩.৭০ শতাংশ কমেছে 

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৩)

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন

 

প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩০.১৯ শতাংশ কমেছে।

রোববার (১৪ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৩ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১০ টাকা বা ১৩.৭০ শতাংশ।

এদিকে, প্রথম প্রান্তিকের সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল (৪.৩৬) টাকা।

এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.২৯ টাকা।




ন্যাশনাল লাইফের ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩.৮০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে। মঙ্গলবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৭৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৮৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮.২২ টাকা।

এর আগের হিসাব বছরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।




ফেডারেল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ অর্থাৎ এক টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

শনিবার (২৯ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় জানুয়ারি থেকে গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

একই সঙ্গে সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএমএন মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের সভায় ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পাস হয়েছে। প্রতিবেদন অনুসারে বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে জমা থাকবে।

এর আগের বছর ২০২১ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা। সে বছরও শেয়ারহোল্ডারদের ১ টাকা নগদ লভ্যাংশ দিয়েছিল ফেডারেল ইন্স্যুরেন্স।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে।

১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৭ পয়সা। এর আগের বছর ২০২১ সালে ছিল ১২ টাকা ৯৩ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৬৪৩টি। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকা ৫০ পয়সায়। রোববার কোম্পানির শেয়ার কেনাবেচায় কোনো লিমিট থাকবে না।




জনতা ইন্স্যুরেন্সের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে। মঙ্গলবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৫ টাকা।

এর আগের হিসাব বছরে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

 




ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৭৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.০২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৬৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৮৬ টাকা।

এর আগের হিসাব বছরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।




আইডিএলসি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.০৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩.৫৬ টাকা।

এর আগের হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।




শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৪০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৩২ টাকা।

এর আগের হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।




তিন কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিচালনা পর্ষদ। এ বিষয়টি অনুমোদনের জন্য কোম্পানিটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে আবেদন জানিয়েছে। এরই ধারাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে ডিএসই কোম্পনিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।

সোমবার (৩ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো রানার অটোমোবাইলস, এস্কয়ার নিট কম্পোজিট ও মতিন স্পিনিং মিলস।

রানার অটোমোবাইলস লিমিটেডের নাম হবে ‘রানার অটোমোবাইলস পিএলসি’। ৪ এপ্রিল থেকে কোম্পানিটি রানার অটোমোবাইলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

একইভাবে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিবর্তে এন নাম হবে ‘এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি’। ৪ এপ্রিল থেকে কোম্পানিটি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মতিন স্পিনিং মিলসের পরিবর্তে এর নাম হবে ‘মতিন স্পিনিং মিলস পিএলসি’ হবে। ৪ এপ্রিল থেকে কোম্পানিটি মতিন স্পিনিং মিলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।