অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা হতে পারবেন পরিচালক

ব্যাংক কর্মকর্তারা অবসর গ্রহণের পর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন। তবে অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অপেক্ষা করতে হবে। এরপরই তারা পরিচালক হতে পারবেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

আগের নির্দেশনায় বলা হয়েছিল নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শে




ন্যাশনাল লাইফের পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক নিজ কোম্পানির ৩০০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০০টি শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার মূল্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই পরিচালক।

প্রসঙ্গত, পুঁজিবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৯৮১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৫.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.৭০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদেরে হাতে ২৬.২৫ শতাংশ শেয়ার রয়েছে।




জেএমআই সিরিঞ্জের অন্তর্বর্তীকালীন পরিচালক নিয়োগ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের পরিচালনা পর্ষদে নতুন অন্তর্বর্তীকালীন পরিচালক (অর্থ) নিয়োগ দেওয়া হয়েছে। এবার নিপ্রো কর্পোরেশনের (ওসাকা, জাপান) পক্ষ থেকে পরিচালক মনোনয়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের আগের পরিচালক কাতসুহিকো ফুজির পরিবর্তে নিপ্রো কর্পোরেশনের পক্ষ থেকে হিরোশি সাইতোকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, নতুন মনোনীত পরিচালক হিসেবে হিরোশি সাইতোর অন্তর্বর্তীকালীন নিয়োগ অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য প্রস্তাব রাখা হবে। শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমতির পর হিরোশি সাইতোরকে মনোনীত পরিচালকের পদে গ্রহণ করা হবে।




কেন্দ্রীয় ব্যাংকে নতুন দুই পরিচালক

কেন্দ্রীয় ব্যাংকে নতুন দুই পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি তাদের এ পদে পদোন্নতি দেয় বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, তৎকালীন সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংদেনিং প্রজেক্ট (সিবিএসপি) সেল, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্মাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জেডিএস এর আওতায় জাপান থেকে অর্থনীতি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশে (আইবিবি) থেকে তিনি আইবিবি ডিগ্রি অর্জন করেন। ব্যাংকের ব্যাসেল মূলধন কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যাংকিং রেগুলেশন বিষয়ে তিনি একজন রিসোর্স পারসন।

শাহরিয়ার বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত ও জারি করা কয়েকটি গাইডলাইন্স তৈরিতে কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড, ২০১০ (স্বর্ণ পদক) অর্জন করেন। তিনি একটি স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খ-কালীন ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন। মালয়েশিয়ার ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) একটি ওয়ার্কিং গ্রুপ এবং একটি টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি স্থানীয় ও আন্তজার্তিক একাধিক কনফারেন্সে গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন এবং দেশি বিদেশি স্বনামধন্য জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধও প্রকাশিত হয়েছে।

পরিচালক পদে পদোন্নতি পেলেন প্রদীপ রঞ্জন দেবনাথ: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের অতিরিক্ত পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ ১০ জুলাই, ২০২৩ তারিখে পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

প্রদীপ রঞ্জন দেবনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বি কম (অনার্স) সহ এম কম (ম্যানেজমেন্ট) ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি অর্জন করেন। তিনি কিশোরগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।