চরফ্যাশনে পপুলার লাইফের বীমাদাবীর ২ কোটি ১১ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভোলা অঞ্চলের ২ কোটি ১১ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) সকালে ভোলার চরফ্যাশন পৌরভবন মিলনায়তনে এ ব্যবসা পর্যালোচনা সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক (উন্নয়ন) মাসুদ হাসানের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন (ব্রাঞ্চ কন্ট্রোল), আল আমিন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার ডিপিএস প্রকল্প ও জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক সোয়েব আহম্মেদ দেওয়ান, একক বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ইয়াকুব আলী শামীম, আল আমিন বীমা প্রকল্পের উপ মহাব্যবস্থাপক বাবুল হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক আসলাম হোসেন বাচ্চু।

ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ২ কোটি ১১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।




পপুলার লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ জুন বেলা ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

 




পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩.৮০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা একই ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২.৬৮ টাকা।

এর আগের হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।




পপুলার লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ওই সভা হবে।

বুধবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

একই সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।




সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ।

সোমবার (৫ জুন) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি তিনটি হলো-পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসই সম্প্রতি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হযয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে। তাদের কাছে শেয়ারের দাম বাড়ার কারণ জানা নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে কোম্পানির শেয়ার দর ছিল ৬৭.৬০ টাকা। আর ৪ জুন কোম্পানির শেয়ার দর ৯১.৬০ টাকায় উন্নীত হয়। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসই সম্প্রতি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হযয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে। তাদের কাছে শেয়ারের দাম বাড়ার কারণ জানা নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ মে কোম্পানির শেয়ার দর ছিল ৮৫.৩০ টাকা। আর ৪ জুন কোম্পানির শেয়ার দর ১০৩.১০ টাকায় উন্নীত হয়। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসই সম্প্রতি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হযয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে। তাদের কাছে শেয়ারের দাম বাড়ার কারণ জানা নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১ মাসে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩৯.৮০ টাকা থেকে ৫৭ টাকা পর্যন্ত বেড়েছে। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।